Jalpaiguri
ভুল গ্রুপের রক্ত দেওয়ার দু'দিন পর মৃত্যু প্রৌঢ়ের

পুলিশ ট্রেনিং স্কুলের বারান্দা থেকে উদ্ধার কনস্টেবলের ঝুলন্ত দেহ, দু’মাসের মধ্যে দ্বিতীয় মৃত্যু ঘিরে রহস্য

পুলিশ সূত্রে খবর, প্রথমে বিপ্লব বর্মনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর তাঁর সহকর্মীরা পিটিএসের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক একটি বিল্ডিংয়ের তিনতলার করিডরের এক প্রান্তে যান। সেখানে একটি হুক থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিপ্লবকে ঝুলতে দেখেন তিনি। দ্রুত তাঁকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় আলিপুর থানার পুলিশ। শুরু হয় তদন্ত। মঙ্গলবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে ওই কনস্টেবলের।

ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই মৃত্যুর ঘটনায় নতুন করে সামনে এসেছে পিটিএসের নিরাপত্তা ও পুলিশকর্মীদের মানসিক পরিস্থিতির প্রশ্ন। কারণ, মাত্র দু’মাস আগেই এই পুলিশ ট্রেনিং স্কুলের ব্যারাকের ভিতরে আত্মঘাতী হয়েছিলেন এক পুলিশ আধিকারিক। তারপর ফের এক কনস্টেবলের মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ মহলে

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।