Bengal Liberty : শুক্রবার সকালে কলকাতায় ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি অভিযান চালালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ ব্যবসায়ী বিকাশ গুপ্ত ও একাধিক প্রমোটারদের বাড়ি ও অফিসে এদিন সকাল থেকে এই অভিযান চালানো হয়। খতিয়ে দেখা হয় আর্থিক লেনদেন ও বিভিন্ন নথিপত্র। লেকটাউন, সল্টলেক এবং বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় এদিন তল্লাশি চালানো হয়। সব্যসাচী দত্তকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় সাড়ে চার কোটির গহনা। এই টাকা বিভিন্ন ব্যবসায়ী ও প্রমোটারদের কাছে বিনিয়োগ করেছিলেন সব্যসাচী, তদন্তের মাধ্যমে এমনটাই জানতে পেরেছেন ইডি আধিকারিকরা। আর্থিক দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি। ইডি আধিকারিকদের কাছে এই অভিযান সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তারা কিছু বলতে রাজি হননি।


