কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা
কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

Bengal Liberty : এবার কংগ্রেসে যোগদান করলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। উত্তরবঙ্গের কার্শিয়াং আসনের প্রাক্তন বিধায়ক তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গের এআইসিসি পর্যবেক্ষক প্রকাশ যোশি ও অন্যান্য নেতাদের উপস্থিতিতে শুক্রবার এই যোগদান হয়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের তরফ থেকে তাকে স্বাগত জানানো হয়। কংগ্রেসে যোগদান করে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, “গোর্খাদের আজ পর্যন্ত যারা কিছু দিয়েছে, তারা হল কংগ্রেস।

সেটা হিল কাউন্সিল থেকে শুরু করে যাবতীয় উন্নয়ন, যাই হোক না কেন। সবই কংগ্রেসই করেছে। বিজেপি শুধু প্রতিশ্রুতি দিয়েছে। কোনও কাজ করেনি বিজেপি। আগামী দিনে যা দেবে কংগ্রেসই দেবে, এটা আমার বিশ্বাস।” অতীতে বিজেপির পাহাড়ের অন্যতম নেতা ছিলেন বিষ্ণুপ্রসাদ।গোর্খাল্যান্ড ইস্যুতে বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে দার্জিলিং আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করলেও জিততে পারেননি।তারপর গত ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন।কিন্তু বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বর্তমানে তৃণমূল ভেঙ্গে দু’টুকরো হয়ে গিয়েছে।এখন তাদের প্রতিও তাঁর মোহভঙ্গ হওয়ায় এবার তিনি যোগ দিলেন কংগ্রেসে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।