Bangladesh Faridpur James Concert
Bengal liberty Desk, ২৭ ডিসেম্বর: ইসলামি কট্টরপন্থীদের চোখে সঙ্গীত নাকি ‘হারাম’। অতীতেও বাংলাদেশে (Bangladesh) ছায়ানট বা উদীচীর অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এবার সেই বিতর্ক নতুন করে সামনে এল ফরিদপুরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমসের মঞ্চকে কেন্দ্র করে (Bangladesh Faridpur James Concert)।
কী ঘটেছিল ঘটনাস্থলে (Bangladesh Faridpur James Concert)?

ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল জমকালো কনসার্টের। মঞ্চে ওঠার কথা ছিল জেমসের (James)। কিন্তু গান শোনার অপেক্ষায় থাকা হাজার মানুষের উৎসব মুহূর্তে পরিণত হয় আতঙ্কে। অভিযোগ, অনুষ্ঠানস্থলে বহিরাগতরা (Outsiders) ঢুকে ইট-পাটকেল ছোড়া শুরু করে। আর তার জেরেই এই হামলায় আহত হন অন্তত ৩০ জন, ইটের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়কসহ ১৫ জন ছাত্রও গুরুতর আহত হন।
ঘটনা প্রসঙ্গে আহ্বায়কদের বক্তব্য (Bangladesh Faridpur James Concert)-

গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে শুরু হয় গণ্ডগোল। হামলাকারীরা মঞ্চের দিকেও ধাওয়া দেয় এবং মঞ্চ দখলের চেষ্টা করে বলে জানা গিয়েছে। তবে সৌভাগ্যবশত জেমসের কোনও হামলার ঘটনা ঘটেনি। বিশৃঙ্খলা বাড়তেই তিনি নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন (Bangladesh Faridpur James Concert)।
অনুষ্ঠানের (Bangladesh Faridpur James Concert) মিডিয়া সাব কমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “জেমসের অনুষ্ঠানটি সফল করতে সমস্ত প্রস্তুতি ছিল। কিন্তু কেন, কী কারণে, কারা হামলা করল-বুঝতে পারলাম না।”
একই কথা জানান আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামিমও। তিনি বলেন, হামলার পর জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠান বাতিল করা ছাড়া কোনও উপায় ছিল না। উৎসবের মঞ্চ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভও ছড়িয়েছে সাধারণ দর্শক থেকে সঙ্গীতপ্রেমীদের মধ্যেও। কেবল একটি কনসার্ট বলে নয়। বাংলাদেশে আবারও উঠল সেই পুরোনো প্রশ্ন, সঙ্গীত কি সত্যিই অপরাধ? নাকি ধর্মীয় উগ্রতার (Extremism) ঢেউ ফিরে এসেছে নতুন রূপে? এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের খোঁজে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী (Bangladesh Faridpur James Concert)।

