Amit Shah vs Mamata Banarjee
Bengal Liberty: রাজ্যে তিন দিনের সফরে এসে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, আসন্ন নির্বাচনে কোন অঙ্কে ২০২৬ সালের বিধানসভা ভোটে জয় সম্ভব। একই দিনে বাঁকুড়ার সভা থেকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির শীর্ষ নেতৃত্বকে তিনি ‘দুর্যোধন-দুঃশাসন’-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও তোলেন (shah vs mamata) ।
অন্যদিকে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করার বার্তা দেন অমিত শাহ। পাল্টা আক্রমণে অনুপ্রবেশ ইস্যুতে প্রশ্ন তুলে মমতা বলেন, “যদি সব অনুপ্রবেশকারী বাংলায় থাকে, তবে পহেলগাঁওয়ে হামলা বা দিল্লিতে জঙ্গি ঘটনা ঘটল কীভাবে?”
বাংলা জয়ের পর বিজেপির লক্ষ্য গোটা দেশ। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এতদিন ওঁরা বলত ‘আপকি বার ২০০ পার’। আমি বলছি, এবার আপনাদের দেশ থেকেই বার। বাংলায় ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।”
শাহের বক্তব্য (Shah vs Mamata)
উল্লেখ্য, এদিন দুর্নীতি ইস্যুতে শাসকদলকে বিঁধে শাহ বলেন, “তৃণমূল সরকার আসার পর থেকে একের পর এক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। লিস্ট পড়তে গেলে পুরো সময়টাই চলে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কি উত্তর দিতে পারবেন কেন আপনার মন্ত্রীর বাড়ি থেকে ২৭ কোটি টাকা পাওয়া যায়? এই সরকারের কোনও দায়বদ্ধতা নেই বাংলার মানুষদের প্রতি।
লিস্ট হাতে নিয়ে জেলে যাওয়া তৃণমূল নেতাদের নাম করে বলেন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিনহা, কুনাল ঘোষ, পরেশ অধিকারী সহ তৃণমূলের বহু নেতা মন্ত্রী জেলে গিয়েছেন। বাংলার মানুষ আর চুপ করে থাকবে না (shah vs mamata) ।”
