Donald Trump Iran statement
Bengal liberty Desk, ২ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই অগ্নিগর্ভ ইরান (Iran anti-Khamenei protests)। রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র বিক্ষোভ। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যু হয়েছে (Several dead)। নিহতদের মধ্যে রয়েছেন বিক্ষোভকারীদের পাশাপাশি এক জন নিরাপত্তাকর্মীও। আহত কমপক্ষে ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরপাকড় শুরু করেছে প্রশাসন। অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ৩০ জনকে (Iran anti-Khamenei protests)।
মুদ্রাস্ফীতি থেকেই আন্দোলনের সূত্রপাত (Iran anti-Khamenei protests)
একটি সংবাদসংস্থা-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর তেহরানে দোকানিরা প্রথম মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন। সেই বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। লোর্ডেগান, কুহদাশত এবং ইসফাহান-সহ একাধিক এলাকা থেকে মৃত্যুর খবর মিলতে শুরু করে (Iran anti-Khamenei protests)।
রাস্তায় পড়ুয়ারা, উঠল স্বৈরশাসন-বিরোধী স্লোগান (Iran anti-Khamenei protests)

বিক্ষোভে যোগ দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। তেহরানের(Tehran) রাস্তায় ওঠে ‘স্বৈরশাসন নিপাত যাক’ স্লোগান। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মহম্মদ রেজ়া পাহলভির পুত্র রেজা পাহলভির সমর্থনেও স্লোগান শোনা যায়- ‘শাহ দীর্ঘজীবী হোন’ (Iran anti-Khamenei protests)। বার্তা পেয়ে সমাজমাধ্যমে ইরানের সাম্প্রতিক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মার্কিন মুলুকে নির্বাসিত রেজা পাহলভি (Reza Pahlavi)। এক্স-পোস্টে তিনি লিখেছেন, ‘‘যত দিন এই সরকার ক্ষমতায় থাকবে, তত দিন দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হতে থাকবে। আমি তোমাদের সঙ্গে আছি। জয় আমাদের হবেই, কারণ আমাদের দাবি ন্যায্য (Iran anti-Khamenei protests)।”
সংঘর্ষে মৃত্যু, জ্বলছে শহর (Iran anti-Khamenei protests)

ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (Revolutionary Guard Corps)-এর সংবাদসংস্থা ফার্স জানিয়েছে, বুধবার দু’জন ও বৃহস্পতিবার পাঁচ জনের মৃত্যু হয়েছে (Iran anti-Khamenei protests)। লোর্ডেগানে দু’জন, কুহদাশতে এক জন এবং ইসফাহান প্রদেশে এক জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আজনা শহরে বৃহস্পতিবার তিন জন মারা গিয়েছেন। কেরমানশাহ, খুজেস্তান ও হামেদান প্রদেশেও বিক্ষোভ অব্যাহত। লোর্ডেগানে প্রশাসনিক ভবনে পাথর ছোড়া হয়, বন্ধ করে দেওয়া হয়েছে বাজার-হাট। বিভিন্ন এলাকায় রাস্তায় আগুন জ্বলতে দেখা গিয়েছে (Iran anti-Khamenei protests)।
চাপে অর্থনীতি, আলোচনার ইঙ্গিত সরকারের (Iran anti-Khamenei protests)
পশ্চিমী নিষেধাজ্ঞা, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে চাপে রয়েছে ইরান (Iran anti-Khamenei protests)। গত ডিসেম্বরে দেশের মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৪২.৫ শতাংশে। বর্তমানে ১ ডলারের দাম প্রায় ১৪ লক্ষ রিয়ালের কাছাকাছি। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার বিক্ষোভকারীদের দাবির ‘বৈধতা’ স্বীকার করে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে (Iran anti-Khamenei protests)। তবে রিয়ালের দ্রুত অবমূল্যায়ন রুখতে আপাতত কোনও তাৎক্ষণিক সমাধান নেই বলেও স্বীকার করেছেন তিনি (Iran anti-Khamenei protests)।
