Nandigram Cooperative Election
Bengal Liberty Desk, ৪ জানুয়ারি, নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তেজনা তৈরি করেছে নন্দীগ্রাম সমবায় নির্বাচনের ফলাফল (Nandigram Cooperative Election)। গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯টি আসনের ভোটে বিজেপি সমর্থিত সকল প্রার্থী জয়ী হয়েছেন, আর শাসক তৃণমূল কংগ্রেস একটিও আসনে জয়ী হতে পারেনি। এই নিয়ে নিজের সমাজ মাধ্যমের পাতায় ভিডিও পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Nandigram Cooperative Election)। পোস্টে, ‘রাষ্ট্রবাদী প্রার্থীদের নির্বাচিত করার জন্য প্রত্যেক সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও জয়ী সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক (Nandigram Cooperative Election)।
গেরুয়া ঝড়ে উন্মাদনা (Nandigram Cooperative Election)

আজ, রবিবার ভোটের ফল ঘোষণা হতেই নন্দীগ্রামে (Nandigram Cooperative Election) গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। বিজয় মিছিল, আবির খেলা এবং দলীয় পতাকা হাতে নিয়ে আনন্দ উদ্যাপন করা হয়েছে। মোট ভোটার ছিল ৫৪৩ জন, যাদের মধ্যে ৪৩৮ জন ভোট দিয়েছেন। জয়ের ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Nandigram Cooperative Election) কেন্দ্রেও তৃণমূলের অস্তিত্ব প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
জয়ের পর স্থানীয় বিজেপি নেতারা (Nandigram Cooperative Election) বলেছেন, এই ফল প্রমাণ করে সাধারণ মানুষের মধ্যে বিজেপির সংগঠন ও গ্রহণযোগ্যতা বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষণে তাৎপর্য (Nandigram Cooperative Election)
এই সমবায় নির্বাচনের ফল শুধুমাত্র একটি স্থানীয় পরিষদ নির্বাচন (Nandigram Cooperative Election) হিসেবে দেখা যাচ্ছে না। নন্দীগ্রাম (Nandigram Cooperative Election) দীর্ঘদিন রাজ্যের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত-এখানেই ২০২১ সালে শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রতিষ্ঠিত অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এবার সমবায় ভোটে বিজেপির সব আসনে জয়ের ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক গতিপথ আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা (Nandigram Cooperative Election)।
