jp nadda
jp nadda

Doctors’ Meet: পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত: জেপি নাড্ডা

Bengal Liberty: I-PAC এর অফিসে ইডি হানার দিনই একগুচ্ছ কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর সফরসূচির মধ্যে ছিল একটি Doctors’ Meet। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেপি নাড্ডা, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

জেপি নাড্ডার বক্তব্য (Doctors’ Meet)

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জেপি নাড্ডা বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসা জনসংখ্যা ইউরোপের মোট জনসংখ্যার সমান। অথচ পশ্চিমবঙ্গের মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। জনসমক্ষে এই বিষয়টি তুলে ধরে এবং প্রকল্পের ডেটা জানিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত দেশের ৩৩ হাজার হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১.৪ লক্ষ রোগী সুবিধাভোগী। যার কারণে ব্যয় হয়েছে প্রায় ১.৪ লক্ষ কোটি টাকা।

Suvendu Adhikari
Suvendu Adhikari

শুভেন্দু অধিকারীর বক্তব্য (Doctors’ Meet)

ভাষণের শুরুতেই দু’চোখ বন্ধ করে উচ্চকণ্ঠে ‘ভারত মাতার জয়’ ধ্বনি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের সাধুবাদ জানান তিনি। তাঁদের প্রশংসা করে শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা সমাজের সর্বোচ্চ বুদ্ধিজীবী, আপনারাই আমাকে নিরীক্ষণ করেন।” ভাষণের মাঝে জেপি নাড্ডাকে শুভেচ্ছা জানান শুভেন্দু।

নির্বাচনের প্রাক্কালে ভয় কাটানোর বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ভয় কাটলেই সমাজে নতুন সূর্য উঠবে এবং সবার ভালো হবে। আরজি কর ও দুর্গাপুরের ধর্ষণকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, স্বাস্থ্যকর্মী ও সিনিয়র চিকিৎসকদের ওপর হওয়া অত্যাচারের কথা তাঁরা ভুলে যাননি। বাংলার ঋষি ও মনীষীদের নাম স্মরণ করে বক্তব্য শেষ করেন বিরোধী দলনেতা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury