Form 7 submission
Bengal Liberty Desk , ১৪ জানুয়ারি , কলকাতা – আজ বিজেপি প্রতিনিধি দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। সেই ডেপুটেশনের মাধ্যমে নির্বাচন কমিশনকে অবগত করা হয় যে, রাজ্য জুড়ে এসআইআর সংক্রান্ত ফর্ম ৭ (SIR Form 7) জমা দেওয়াকে কেন্দ্র করে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি দল পক্ষ থেকে অভিযোগ (SIR Form 7)
প্রতিনিধি দল অভিযোগ করে জানায়, বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসন এবং শাসক দলের চাপে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসআইআর সংক্রান্ত ফর্ম(SIR Form 7) গ্রহণ করতে অস্বীকার করছেন। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে।

এই পরিস্থিতিতে অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে প্রতিনিধি দলের পক্ষ থেকে।
