SIR=Carbolic Acid
SIR=Carbolic Acid

নদিয়ায় বিজেপির জনসভায় দুর্নীতি (Suvendu Adhikari Nadia Rally), আইন–শৃঙ্খলা ও অনুপ্রবেশ ইস্যুতে সহ একাধিক শাসকদলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার

Bengal Liberty, নদীয়া, ১৬ জানুয়ারি :

রাজ্যে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি ও এসআইআর, একের পর এক ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) (Suvendu Adhikari Nadia Rally)কাঠগড়ায় তোলেন তৃণমূলকে (TMC)। ইডি আধিকারিকের (ED) মোবাইল চুরি প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ইডি আধিকারিক দাবি করেন, “ইডির আইনজীবী নিজেই সুপ্রিম কোর্টে (Supreme Court) বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মোবাইল চুরি করেছেন।” শুভেন্দুর(Suvendu Adhikari Nadia Rally) কটাক্ষ, “তৃণমূল মানেই চুরি— চাকরি চুরি, বালি-পাথর চুরি। আগে ফাইল চুরি, এখন মোবাইল।”

Suvendu Adhikari Nadia Rally
Suvendu Adhikari Nadia Rally

নদীয়ার সভায় উপস্থিত বিজেপি নেতৃত্ব(Suvendu Adhikari Nadia Rally)

এই সভায় শুভেন্দুর (Suvendu Adhikari Nadia Rally) সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, নেতা অসীম সরকার, অসীম বিশ্বাস, বঙ্কিম ঘোষ, পার্থসারথী চ্যাটার্জি, ত্রিপুরা যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা। প্রত্যেকেই নদীয়ার জনসভার মঞ্চ থেকে রাজ্যের শাসনব্যবস্থা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন।

আরজি কর কাণ্ডে শুভেন্দুর আক্রমণ(Suvendu Adhikari Nadia Rally)

আরজি কর কাণ্ডে (RG Kar) বিচার না হওয়ার অভিযোগে শাসক দলকে আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikari Nadia Rally)। তাঁর বক্তব্য, “এখনও বিচার হয়নি। বিজেপি ক্ষমতায় এলে বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ— সকলকে জেলে পাঠানো হবে।” আরও কড়া ভাষায় তিনি বলেন, “বিজেপি এলে ধর্ষকদের আদালতে ঘোরানো হবে না— সকালে তোলা হবে, বিকেলেই শেষ করে দেওয়া হবে।”

রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য (Suvendu Adhikari Nadia Rally)

সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে শুভেন্দুর(Suvendu Adhikari Nadia Rally) ভাষণ ঘিরে আলাদা উন্মাদনা চোখে পড়ে। তাঁর বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গও। শুভেন্দুর (Suvendu Adhikari Nadia Rally)অভিযোগ, “পরিকল্পিতভাবে রাজ্যে রোহিঙ্গাদের জায়গা করে দেওয়া হচ্ছে। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে কোনও দুশ্চিন্তা নেই। সমস্যায় তৃণমূল আর নির্বাচন কমিশন। রোহিঙ্গা না থাকলে প্রার্থী তালিকা বেরোবে কী করে, সরকারই বা তৈরি হবে কীভাবে?”

বেলডাঙা প্রসঙ্গে দোষীদের শাস্তির দাবি (Suvendu Adhikari Nadia Rally)

বেলডাঙায় (Beldanga) মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শাস্তির দাবি করেন তিনি। একই সঙ্গে মোদী ও টাটার প্রসঙ্গ তুলে বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় টাটা শিল্প ফিরবে।

তৃণমূলের পাশাপাশি সিপিআইএম (CPIM)-কেও আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikari Nadia Rally)। তাঁর দাবি, সাড়ে পাঁচ শতাংশ ভোট পাওয়া সিপিআইএম কার্যত তৃণমূলের বি-টিম (B-team) হিসেবে কাজ করছে। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিই একমাত্র হিন্দুদের পাশে দাঁড়ায়। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা অনুপ্রবেশকারী নন, তাঁরা শরণার্থী এবং তাঁদের বিরুদ্ধে কোনও মামলা না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury