Rain in Delhi
Bengal Lliberty Desk, ২৩ জানুয়ারি, দিল্লি: আকাশের মুখ ভার। তারই মধ্যে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি (Rain in Delhi)। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ায় আজ, শুক্রবার সকালে ঘুম ভাঙল দিল্লিবাসীর (Delhi)। শুধু রাজধানী নয়, একই আবহাওয়ার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী এলাকাতেও। আবহাওয়া দফতরের (Rain in Delhi) বুলেটিন অনুযায়ী, শুক্রবার দিনভর দিল্লিতে মেঘলা আকাশ বজায় থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে (Rain in Delhi)।
বৃষ্টির যেতে দিল্লির তাপমাত্রা পরিবর্তিত হতে পারে (Rain in Delhi)

মৌসম ভবন দিল্লির জন্য ‘কমলা’ সতর্কতা (Rain in Delhi) জারি করেছে। জানানো হয়েছে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই দিল্লির বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে (Rain in Delhi)।
হাওয়া অফিস জানিয়েছে (Rain in Delhi), কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া (Rain in Delhi) বইতে পারে। বিকেলের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস। বৃষ্টির জেরে দিল্লি ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে (Rain in Delhi)।
কাশ্মীরে নতুন করে তুষারপাত, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা (Rain in Delhi)
অন্যদিকে, শুক্রবার সকালেই বরফের সাদা চাদরে ঢেকে গেল কাশ্মীর (Kashmir)। গুলমার্গের স্কি-রিসর্ট-সহ একাধিক এলাকায় নতুন করে তুষারপাত (Rain in Delhi) হয়েছে। শ্রীনগর-সহ সমতল এলাকায় বইছে তীব্র গতির হাওয়া। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই উত্তর কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গে বরফ পড়তে শুরু করে (Rain in Delhi)।
বন্ধ সড়ক, ব্যাহত বিমান ও ট্রেন পরিষেবা (Rain in Delhi)

তুষারপাতের জেরে শ্রীনগর বিমানবন্দরে (Srinagar Airport) উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে (Rain in Delhi)। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগতে পারে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও (Rain in Delhi)। সবচেয়ে বড় প্রভাব পড়েছে সড়ক যোগাযোগে। তুষারপাতের কারণে শ্রীনগর-জম্মু (Srinagar-Jammu) জাতীয় সড়ক বন্ধ রয়েছে।
শুধু কাশ্মীর নয়, হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) মানালিতেও (Manali) নতুন করে তুষারপাত লক্ষ্য করা গেছে। ফলে উত্তর ভারতের একাধিক রাজ্যে হঠাৎ করেই শীতের আমেজ ফিরেছে (Rain in Delhi)।
