Arijit Singh As Director
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা: বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh politics) কি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন? এমনই এক জল্পনা ঘিরে এই মুহূর্তে তোলপাড় বিনোদন জগৎ। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি, গান থেকে ধীরে ধীরে সরে এসে অরিজিৎ(Arijit Singh politics) নাকি রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি শুরু করেছেন।(Arijit Singh news)

নিজের তৈরী দল করবেন অরিজিৎ (Arijit Singh politics)
ওই প্রতিবেদনে বলা হয়েছে, অরিজিৎ সিং(Arijit Singh politics) কোনও বিদ্যমান রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। বরং তিনি নাকি নিজস্ব রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি গায়ক। সংবাদমাধ্যমটির দাবি, অরিজিতের (Arijit Singh politics) ঘনিষ্ঠ মহল থেকেই এই তথ্য পাওয়া গেছে।জল্পনা এখানেই থামেনি। শোনা যাচ্ছে, ভবিষ্যতে তিনি নাকি ভোটেও লড়তে পারেন। সামনে বাংলার বিধানসভা নির্বাচন—তাই অনেকের প্রশ্ন, রাজনীতিতে(Arijit Singh politics) নামার ইঙ্গিত কি সেদিকেই? যদিও এই সমস্ত গুঞ্জন নিয়ে অরিজিতের তরফে এখনও নীরবতাই বজায় রাখা হয়েছে। (Arijit Singh politics)

প্রসঙ্গত, অরিজিৎ সিং(Arijit Singh politics) বরাবরই প্রতিবাদী মানসিকতার শিল্পী হিসেবে পরিচিত। কখনও শিল্পীদের পারিশ্রমিক কমানোর বিরুদ্ধে, কখনও আবার বড় মিউজিক কোম্পানির একচেটিয়া প্রভাব নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গেছে তাঁকে(Arijit Singh politics)। বিতর্কের মুখে পড়লেও নিজের অবস্থান স্পষ্ট করতে কখনও পিছপা হননি।
তাই প্রশ্ন উঠছেই এই প্রতিবাদী মনোভাব থেকেই কি তিনি রাজনীতিতে পা রাখতে চলেছেন? নাকি সবটাই গুঞ্জন? উত্তর দেবে সময়ই। তবে জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং(Arijit Singh politics) যে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।( Arijit Singh)
