Sayak Chakraborty controversy
Bengal Liberty, Kolkata: সায়ক চক্রবর্তীর(Sayak Chakraborty controversy) বিফ-কাণ্ডের পর এবার সামনে এল এক বিস্ফোরক অভিযোগ। বাংলা সিরিয়ালের প্রযোজক অর্কের পোস্টের পরে এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন স্যান্ডি সাহা। দাবি করলেন, তিন-চার বছর আগে নিজের বাড়িতে মদ্যপ অবস্থায় সায়ক তাঁকে যৌনভাবে হেনস্থা করেছিলেন।

এই বিষয়ে কী বললেন স্যান্ডি? (Sayak Chakraborty controversy)
স্যান্ডি বলেন, ওই ঘটনা প্রায় আধ ঘণ্টা ধরে চলেছিল। সেই সময় তিনি কিছু বলতে পারেননি, ভয়ে চুপ ছিলেন। তবে এখন তিনি মনে করেন, অন্যায়ের প্রতিবাদ করা দরকার। এছাড়াও বিফ কাণ্ড নিয়ে তিনি বলেন “ও যেটা করেছে, আমি সমর্থন করিনি। ও এতদিন আমার ভালো বন্ধু ছিল। বন্ধু বলব না, আমাদের মধ্যে অনেক ঝগড়া-ঝাটিও হয়েছে। যাই হোক, আমি একটা রোস্টিং ভিডিও করেছিলাম। কারণ আমি সমর্থন করিনি ঘটনাটা। আর এই কারণে ও আমাকে ব্লক করে দিয়েছে। এর আগেও একবার ব্লক করা হয়েছিল, সেবার আমি ব্লক করেছিলাম। এটা দ্বিতীয়বার।” স্যান্ডি আরও বলেন, প্রথমবার ব্লক করার কারণ এই যৌন হেনস্থা।

শ্যুটিংয়ের সময় সায়ক(Sayak Chakraborty controversy) নেশায় এই কাজটি করেছিলেন, এবং তার পর তিনি তাঁকে ব্লক করেছিলেন। তারপরই বিস্ফোরক মন্তব্য করে স্যান্ডি সাহা তিনি বলেন “আজ থেকে ৩-৪ বছর আগে ওর বাড়িতে গিয়েছিলাম শ্যুটিং করতে। শ্যুটিংয়ের পর ও আমাকে সেক্সুয়ালি হ্যারাস করেছিল। আমি তখন চুপ ছিলাম, ভেবেছিলাম, হয়তো নেশায় ভুল করেছে। কিন্তু আজ যখন সব সত্যি সামনে আসছে, আমি মনে করি, বলা দরকার। ওই ট্রমাটিক দিনটি আমি এখনও ভুলতে পারিনি। এরপর অনেকবার ক্ষমা চেয়েছিল, এখন আবার আমাকে ব্লক করেছে, কারণ আমি ওকে নিয়ে মজা করেছি।”
সায়কের সম্পর্কে স্যান্ডির মন্তব্য (Sayak Chakraborty controversy)
স্যান্ডি স্পষ্ট করেছেন, এতদিন চুপ থাকার কারণ ছিল এবং বলেন “আমি তখন কিছু করতে পারিনি। ওর অনেক চেনাজানা আছে। লোকে হয়তো আমার কথা বিশ্বাসও করত না। তখন আমি নেশায় ছিলাম। ওর ‘গুড বয় ইমেজ’ থাকায় কেউ আমাকে সিরিয়াসলি নিত না। কিন্তু এখন যখন শোনা যাচ্ছে, ও নাকি শিশুশিল্পীকে যৌন হেনস্থা করেছে, আমি মনে করি, প্রতিবাদ করা জরুরি। না হলে আরও অসহায়দের ক্ষতি হতে পারে।”

তিনি জানিয়েছেন, এখন আইনগত পদক্ষেপ নেওয়ার ভাবনা চিন্তা করছেন। কারণ নেশার ঘোরে করা এই কার্যকলাপ কেউ ছাড়তে পারবে না, এবং এটি একপ্রকার সতর্কবার্তা।
স্যান্ডির এই দাবি নতুন করে সায়ক চক্রবর্তীর(Sayak Chakraborty controversy) গুড ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে। বিফ কাণ্ডের পর তার ওপর জোর রাজনৈতিক ও সামাজিক চাপ আরও বাড়ছে বলে জানা গেছে।

