New guidelines for VANDE MATARAM
Bengal Liberty, Kolkata:
এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’ (vande mataram) পরিবেশনের নির্দিষ্ট বিধি ঘোষণা করল কেন্দ্র (Central Government)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত (National anthem) ‘জনগণমন’-এর মতোই নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন করতে হবে জাতীয় গানও (National Song)। সেই সঙ্গে, জাতীয় গান পরিবেশনের সময় সকলকে উঠে দাঁড়াতে হবে।

জাতীয় গান পরিবেশনের নির্দিষ্ট নিয়ম
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ‘বন্দে মাতরম’-এর মোট ছ’টি স্তবক, ১৯০ সেকেন্ডে অর্থাৎ ৩ মিনিট ১০ সেকেন্ড পরিবেশন করতে হবে(New guidelines for VANDE MATARAM)। জাতীয় পতাকা উন্মোচন, রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানের সময়, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে ও পরে, রাজ্যপাল বা উপরাজ্যপালের উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে, নাগরিক সম্মান বা পুরস্কার প্রদান এবং কুচকাওয়াজে জাতীয় পতাকা আনার সময় জাতীয় গান পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, যে সমস্ত অনুষ্ঠানে ইতিমধ্যেই জাতীয় সঙ্গীত পরিবেশনের রীতি রয়েছে, সেখানে আগে জাতীয় গান গাওয়া হবে, তারপর জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সেই সময়ে সকলকে উঠে দাঁড়ানোর পাশাপাশি সমবেত কণ্ঠে গান গাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

স্কুল ও বিশেষ অনুষ্ঠানে জাতীয় গান পরিবেশনের নির্দেশ
নির্দেশিকায় স্কুলগুলিতেও সকালে প্রার্থনা সঙ্গীতের সময়ে বা স্কুলের কোনও অনুষ্ঠানে জাতীয় গান সমবেত কণ্ঠে গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পড়ুয়াদের মধ্যে জাতীয় সঙ্গীত, জাতীয় গান ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে(New guidelines for VANDE MATARAM)। এ ছাড়াও, কোনও ঘোষিত সরকারি কর্মসূচি না হলেও সেই কর্মসূচিতে মন্ত্রীদের উপস্থিতির কারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত কোনও অনুষ্ঠানে জাতীয় গান পরিবেশন করা যেতে পারে।
Mamata Banerjee ঘোষনা করলেন Yuva Sathi Prakalpa কবে থেকে চালু হবে | Bengal Liberty | West Bengal News@MamataOfficial @BanglarGorboMB #MamataBanerjee #2026election #yuvasathi #electionnews #westbengalelection2026 #bengalliberty pic.twitter.com/Z0ELfk7I3y
— Bengal Liberty (@bengalliberty1) February 10, 2026
কোথায় জাতীয় গান পরিবেশিত হলেও উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়?
সূত্রের খবর অনুযায়ী, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১০ পাতার নির্দেশিকায় সিনেমার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম রাখা হয়েছে। কোনও সিনেমার অংশ হিসেবে জাতীয় গান পরিবেশিত হলে দর্শকদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়(New guidelines for VANDE MATARAM)। কেন্দ্রের যুক্তি, এই ক্ষেত্রে উঠে দাঁড়ালে দর্শকদের সিনেমা দেখায় অসুবিধা হতে পারে এবং তা থেকে বিশৃঙ্খলার পরিস্থিতিও তৈরি হতে পারে, যা জাতীয় গানের প্রতি সম্মানের বদলে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।


