Shuvendu Adhikari in Bhavanipur
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ভবানীপুরে(BJP Flag Burning) রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ভোটমুখী পরিস্থিতিতে গভীর রাতে বিজেপির পতাকা খুলে আগুন ধরানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনাকে সামনে রেখেই তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, ভবানীপুরে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কাতেই তৃণমূল শিবিরে অস্থিরতা তৈরি হয়েছে। আর সেই আতঙ্ক থেকেই বিরোধী দলের পতাকা খুলে পোড়ানোর মতো অরাজনৈতিক নিন্মরুচি সম্পন্ন ঘটনা নামছে শাসকদলের কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি, গণতান্ত্রিক লড়াইয়ে জিততে না পেরে ভয় ও সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে তৃণমূল।

সিসিটিভিতে ধরা পতাকা পোড়ানোর অভিযোগ (BJP Flag Burning)
শুভেন্দু অধিকারী বলেন, “পতাকা পোড়ালে আদর্শ পোড়ানো যায় না। যত পতাকা খুলবেন, যত আগুন লাগাবেন, ততই মানুষের সমর্থন বিজেপির দিকে বাড়বে।” তিনি আরও দাবি করেন, নন্দীগ্রামে যেমন মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, তেমনই এবার ভবানীপুরেও পরিবর্তনের বার্তা দেবে ভোটাররা।
‘ভয়ের রাজনীতি’ (BJP Flag Burning)
বিজেপির তরফে জানানো হয়েছে, ঘটনায় যুক্তদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ভবানীপুর যে আর ‘নিরাপদ’ আসন নয়, শাসকদলের আচরণেই তা স্পষ্ট—এমনটাই দাবি বিজেপি শিবিরের। এখন দেখার, ভোটের ময়দানে এই ইস্যু কতটা প্রভাব ফেলে।


