KMC Clash
Bengal Liberty Desk, ১৬ ফেব্রুয়ারি, কলকাতা: কলকাতা পুরসভার বাজেট অধিবেশন ঘিরে আজ উত্তপ্ত হয়ে উঠল কক্ষ। শহরের শ্মশানগুলির পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনার সময় বিজেপির বর্ষীয়ান কাউন্সিলর মীনাদেবী পুরোহিতকে তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা ‘শ্মশানে পাঠিয়ে দেওয়া উচিত’ বলে মন্তব্য করেন। এই কুরুচিকর আক্রমণকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে ধস্তাধস্তি ও ব্যাপক বাদানুবাদ শুরু হয় (KMC Clash)।
ঘটনার সূত্রপাত (KMC Clash)-

আজ, সোমবার পুরসভার বাজেট অধিবেশনে সিরিটি শ্মশানের উন্নয়ন নিয়ে জবাবি ভাষণ দিচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর তারক সিং। সেই সময় ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত শ্মশান সংলগ্ন এলাকায় ক্রমবর্ধমান পার্কিং সমস্যার প্রসঙ্গটি উত্থাপন করেন। অভিযোগ, এর ঠিক পরেই পিছনে বসে থাকা তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা মেজাজ হারিয়ে মীনাদেবীকে উদ্দেশ্য করে বলেন, “ওনাকে এখনই শ্মশানে পাঠিয়ে দেওয়া উচিত” (KMC Clash)।
অধিবেশনে তুমুল বিক্ষোভ (KMC Clash)-
একজন প্রবীণ নারী প্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ফেটে পড়েন সজল ঘোষ-সহ অন্যান্য বিজেপি কাউন্সিলররা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মেয়রের পারিষদ দেবাশিস কুমার এবং কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামতে হয়। পরে মহেশ শর্মা দাবি করেন, তিনি ‘অশুভ’ অর্থে কথাটি বলেননি, বরং বেনারসে যাওয়ার প্রসঙ্গে তা বলেছেন। তবে বিরোধীরা এই সাফাই মানতে অস্বীকার করেছে (KMC Clash)।
আরও পড়ুন (KMC Clash)-
গ্রেপ্তার কলকাতা পুরসভার দুর্নীতি পরায়ণ ইঞ্জিনিয়ার, সম্পত্তির পরিমান শুনলে চোখ কপালে উঠবে (KMC)
SIR ইস্যুতে তীব্র বিস্ফোরণ! যাদবপুরে BLO-র আত্মহত্যা(Jadavpur BLO death), সজল ঘোষের পোস্টে সামনে এল ভয়াবহ অভিযোগ
চেয়ারপার্সনের কড়া বার্তা (KMC Clash)-
গোটা ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়। তিনি স্পষ্ট জানান যে, এ ধরনের কোনও মন্তব্য তিনি সমর্থন করছেন না এবং অধিবেশনে এই ধরনের ভাষা প্রয়োগ করা সম্পূর্ণ ‘অসাংবিধানিক’ (KMC Clash)।
আমি তো জিন্দা আছি: মীনাদেবী পুরোহিত (KMC Clash)
মীনা দেবী বলেন, “তৃণমূল কাউন্সিলর এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন। আমি তো জিন্দা আছি (বেঁচে আছি)। আমি কি মরে গেছি? মৃত মানুষকে শ্মশানে পাঠায়। আমি তো বেঁচে আছি। উনি একবার জিতেছেন, আমি ছ’বার। উনি একজন মহিলাকে অসম্মান করেছেন। ক্ষমা চাইতে হবে (KMC Clash)।”
