Mausam Noor-Malda Congress Strategy
Bengal Liberty Desk, ১৬ ফেব্রুয়ারি, কলকাতা:
ভোটের আগে জেলার রাজনীতিতে কংগ্রেসের ভিত যে নড়বড়ে এমনটাই দাবি বিরোধী শিবিরের (Mausam Noor-Malda Congress Strategy)। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, একটি কেন্দ্রে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস না থাকাতেই একাধিক কেন্দ্রে প্রার্থী করার ভাবনা সামনে আসছে। যা সংগঠনের দুর্বলতারই ইঙ্গিত— এমন অভিযোগ উঠছে (Mausam Noor-Malda Congress Strategy)।

মালদহে কংগ্রেসে কৌশলগত টানাপোড়েন (Mausam Noor-Malda Congress Strategy)
একসময় জেলার বড় ভরসা হিসেবে ধরা হলেও, বর্তমানে মৌসমকে নিয়েই উঠছে প্রশ্ন। তিনি আদৌ কতটা নিশ্চিতভাবে ভোট টানতে পারবেন সেই নিয়ে রয়েছে আশঙ্কা। একটি আসনে ফলাফল নিয়ে সংশয় থাকাতেই একাধিক কেন্দ্রে তাঁকে সামনে আনার ভাবনা চলছে, এমনটাই খবর সূত্রের (Mausam Noor-Malda Congress Strategy)।

জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরি এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে রাজনৈতিক মহলের একাংশের মত, এই পরিস্থিতি জেলায় কংগ্রেসের সংগঠনগত দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে (Mausam Noor-Malda Congress Strategy)।
সংগঠনের ভিত নিয়ে উঠছে প্রশ্ন Mausam Noor-Malda Congress Strategy
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বারবার রাজনৈতিক অবস্থান বদলের ঘটনাও সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে মাঠস্তরে সংগঠন আগের মতো শক্ত অবস্থানে নেই বলেই মত তাঁদের (Mausam Noor-Malda Congress Strategy)।
অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, মানুষ এখন স্থায়ী ও স্পষ্ট রাজনৈতিক অবস্থান চায়। শুধু মুখ বদল বা সমীকরণ বদলে ভোট পাওয়া আর সহজ নয় এমনটাই মত তাঁদের (Mausam Noor-Malda Congress Strategy)।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি একাধিক কেন্দ্রে একই মুখকে সামনে আনতে হয়, তাহলে তা কংগ্রেসের সংগঠনগত সংকটকেই স্পষ্ট করে দেয়। আর সেই সুযোগেই জেলার রাজনীতিতে জায়গা শক্ত করতে চাইছে বিরোধী শক্তিগুলি (Mausam Noor-Malda Congress)

