7 AERO Suspended by ECI
7 AERO Suspended by ECI

SIR-এ অনিয়মের অভিযোগে এবার ৭ AERO সাসপেন্ড, (7 AERO Suspended by ECI) নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের

Bengal Liberty Desk, ১৬ ফেব্রুয়ারি, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (7 AERO Suspended by ECI)। নথি যাচাইয়ে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরাসরি চাকরি থেকেই ৭ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে সাসপেন্ড করল কমিশন (7 AERO Suspended by ECI)।

১৩টি রাজ্যে চলা SIR প্রক্রিয়ার মধ্যে এই প্রথম কোনও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এমন কড়া ব্যবস্থা নিল কমিশন (7 AERO Suspended by ECI)। বলাই বাহুল্য এই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং পশ্চিম মেদিনীপুর, এই চার জেলার মোট সাতজন AERO-র বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ক্যানিং পূর্ব, ময়নাগুড়ি, ডেবরা, সামশেরগঞ্জ, ফারাক্কা ও সুতি। রাজ্য সরকারের তরফে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত সরাসরি হস্তক্ষেপ করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে (7 AERO Suspended by ECI)।

কাদের সাসপেন্ড করল কমিশন (7 AERO Suspended by ECI)?

কমিশনের নির্দেশিকায় নাম সহ কর্মস্থলের উল্লেখ রয়েছে। মুর্শিদাবাদ জেলা থেকে তিন জন – সামশেরগঞ্জের AERO শেফাউর রহমান, ফরাক্কার AERO নীতীশ দাস, সুতির AERO শেখ মুর্শিদ আলম, দক্ষিণ ২৪ পরগনা থেকে দুই জন- ক্যানিং পূর্বের AERO সত্যজিৎ দাস, জয়দীপ কুণ্ডু, পশ্চিম মেদিনীপুর থেকে- ডেবরার বিডিও তথা AERO দেবাশিষ বিশ্বাস, জলপাইগুড়ি জেলা থেকে- ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরী (7 AERO Suspended by ECI)।

আরও পড়ুন (7 AERO Suspended by ECI)-

Commission takes strict action: SIR বিতর্কে কড়া পদক্ষেপ কমিশনের! বাংলায় আরও ৭ আধিকারিক সাসপেন্ডের নির্দেশ

SIR নিয়ে বড় ধাক্কা রাজ্যের, (ECI on WB SIR Group-B Officers) ৮৫০৫ গ্রুপ ‘বি’ অফিসারের তালিকা নবান্নে ফেরত পাঠাল নির্বাচন কমিশন

কমিশনের অভিযোগ, এঁরা SIR পর্বে দায়িত্ব পালনের সময় নির্ধারিত গাইডলাইন মানেননি। বিশেষ করে ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং প্যান কার্ডের মতো নথি যাচাই ছাড়াই গ্রহণ করার অভিযোগ উঠেছে (7 AERO Suspended by ECI)।

আগে চার, এবার সাত (7 AERO Suspended by ECI)

এর আগে চার আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন (7 AERO Suspended by ECI)। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ কার্যকর হয়নি। FIR দায়ের না হওয়ায় গত শুক্রবার দিল্লির নির্বাচন সদনে তলব করা হয় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty)। সেখানে রাজ্যের গাফিলতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। কমিশন সূত্রে খবর, চার আধিকারিকের বিরুদ্ধে FIR দায়েরের জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই আজ, সোমবার সাত আধিকারিককে সাসপেন্ড করল কমিশন (7 AERO Suspended by ECI)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury