Career 2026: ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর নয়! কলকাতায় শুরু হচ্ছে ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’! ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের নতুন দিশা

Bengal liberty: ভবিষ্যৎ গড়ার সেরা সুযোগ এবার আপনার শহরেই!

উচ্চমাধ্যমিকের পর কোন পথে এগোবেন? ভাবতে ভাবতে মাথার চুলের সংখ্যা কমতে শুরু করেছে? তাও কি দিশেহারা? এবার সমস্যার সমাধানে হাজির জিন। স্বপ্নের কেরিয়ার বেছে নিতে কলকাতায় শুরু হচ্ছে “এডুকেশন ইন্টারফেস ২০২৬” এক ছাদের নিচে দেশের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয় ও ফ্রি ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুবর্ণ সুযোগ!

Career 2026
Career 2026

এক নজরে বিস্তারিত ও জরুরি তথ্য- 

তারিখ: ১৬ই মে থেকে ১৮ই মে, ২০২৬।

সময়: প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

স্থান: নেতাজি ইনডোর স্টেডিয়াম, কলকাতা।

প্রবেশ মূল্য: সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের সুযোগ।

 

মেলার মূল আকর্ষণ (Career 2026)

এক ছাদের নিচে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান যেমন— Techno India,JIS Group, SNU, Adamas, IEM/UEM এবং Brainware-র মতো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন।

শুধু তাই নয় , উপস্থিত থাকবেন অভিজ্ঞ ক্যারিয়ার কাউন্সিলাররা। এমনকি ছাত্রছাত্রীরা তাদের পছন্দমতো বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলতে পারবে এবং কোন বিষয়ে নিশ্চিত ভবিষ্যতের সম্ভবনা রয়েছে সেই বিষয়ে ফ্রী কাউন্সিলিং করতে পারবে।

প্রত্যেক ছাত্রছাত্রীরা তাদের পছন্দের বিষয়টি বেছে নেওয়ার উপযুক্ত সময় এটি। এছাড়াও তাদের জন্য থাকছে নামী কলেজে সরাসরি ভর্তির সুযোগ ও স্কলারশিপ সংক্রান্ত তথ্যের সুবিধাও রয়েছে

আরো পড়ুন:- Enayetullah Arrested: নবগ্রামে শোরগোল! পঞ্চায়েত ভোটের খুনের মামলায় পুলিশের জালে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা এনায়েতুল্লাহ

Career 2026
Career 2026

আয়োজক ও সহযোগিতা (Career 2026)

DSR Initiative, Techno India এবং Career Planner-এর যৌথ উদ্যোগে আয়োজিত এডুকেশন ইন্টারফেস ২০২৬, মূলত পশ্চিমবঙ্গ তথা ভারতের ছাত্রছাত্রীদের যুগের সাথে তাল মিলিয়ে এবং পছন্দের সঠিক শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে সাহায্য করবে।

তাহলে আর দেরী কেনো? কেরিয়ার নিয়ে নতুন দিশা খুঁজে পেতে আপনিও চলে আসতে পারেন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কেরিয়ারের পথে আপনার এক সঠিক সিদ্ধান্ত, বদলে দিতে পারে জীবন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury