Tata group
Tata group

Tata group: নতুন বিনিয়োগ নিয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে: মন্ত্রী তাপস রায়

Bengal Liberty: পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ আনতে ফের টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। ২০০৮ সালে সিঙ্গুর থেকে টাটা মোটরসের ন্যানো প্রকল্প সরিয়ে নেওয়ার দীর্ঘ সময় পর সরকারের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

কী জানালেন শিল্পমন্ত্রী? (Tata group)

মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, টাটা গোষ্ঠীর সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে এবং নতুন বিনিয়োগের বিষয়ে কথাবার্তা চলছে। তিনি আরও বলেন, টাটার শুধু মোটর গাড়ি বা অটোমোবাইল ব্যবসাই নয়, তথ্যপ্রযুক্তি, ধাতু, আবাসন, হসপিটালিটি এবং খুচরো ব্যবসার মতো আরও বিভিন্ন ক্ষেত্রেও রাজ্যে তাদের উপস্থিতি রয়েছে।

এই ক্ষেত্রগুলিকে আরও সম্প্রসারণ করা যায় কি না, কিংবা নতুন কোনও প্রকল্প রাজ্যে আনা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

Advertisement
Advertisement

সিঙ্গুর প্রকল্পের ক্ষতিপূরণ প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গেলেন (Tata group)

সিঙ্গুর প্রকল্প থেকে সরে যাওয়ার জেরে টাটা মোটরসকে সুদ-সহ প্রায় ৭৬৫ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশ এবং মামলা নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান শিল্পমন্ত্রী। এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে ভাবনাচিন্তা করতে হবে বলে জানিয়েছেন তাপস রায়।

উল্লেখ্য, সিঙ্গুর প্রকল্প সংক্রান্ত ওই arbitration award-কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (WBIDC)। ফলে একদিকে পুরনো সিঙ্গুর-পর্বের আইনি ও আর্থিক বিষয়, অন্যদিকে নতুন বিনিয়োগের সম্ভাবনা—এই দুইয়ের মধ্যেই টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের বর্তমান আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/09/sohrai-painting/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury