Arijit Singh Retirement
Arijit Singh Retirement

Arijit Singh Retirement : অরিজিতের বিরতি মানে বিদায় নয়! শ্রেয়ার বার্তায় ভরসা পেল অনুরাগীরা

Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা :

যে জুটির গান মানেই প্রেম, আবেগ আর স্মৃতির ঝাঁপি সেই অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল আবারও আলোচনায়। তবে এবার কোনও নতুন গান নয়। বরং অরিজিতের এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত ঘিরেই ফের জল্পনা তুঙ্গে। তবে বলাবাহুল্য একজন সিদ্ধান্ত নিলেন, অন্যজন পাশে দাঁড়ালেন।

Arijit Singh Retirement
Arijit Singh Retirement

অরিজিতের পাশে শ্রেয়া(Arijit Singh Retirement)

গত ২৪ ঘণ্টায় সঙ্গীতপ্রেমীদের মন ভারী হয়েছে। কারণ ইতিমধ্যে সকলের জানা, গতকাল হঠাৎই অরিজিৎ সিং নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি বড়পর্দার জন্য আর প্লেব্যাক গান গাইবেন না। যাঁর কণ্ঠে ভালোবাসা শিখেছে একটা গোটা প্রজন্ম, তাঁর এই ঘোষণা যেন আচমকাই থমকে দিল বহু স্মৃতি। এখন সোশাল মিডিয়ায় সকলের প্রশ্ন একটাই কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়ক?

এই প্রশ্নের মাঝেই অরিজিতের পাশে এসে দাঁড়ালেন শ্রেয়া ঘোষাল। যাঁর সঙ্গে অরিজিতের সম্পর্ক শুধু সহশিল্পীর নয়, বরং একসঙ্গে বহু কালজয়ী গানের ইতিহাস গড়েছেন যারা। সেই শ্রেয়াই এবার স্পষ্ট করে দিলেন এটা কোনও শেষ নয়, বরং নতুন যাত্রার শুরু।
শ্রেয়ার কথায় উঠে আসে শিল্পীর স্বাধীনতার কথা। তাঁর মতে, অরিজিতের মতো একজন শিল্পীকে কোনও নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা যায় না। সময়ের সঙ্গে নিজেকে বদলানো, নতুন সুর খোঁজা এটাই একজন সত্যিকারের শিল্পীর পথ। তাই অরিজিতের এই সিদ্ধান্তে হতাশার চেয়ে আশাই বেশি দেখছেন তিনি।

Arijit Singh And Shreya Ghoshal
Arijit Singh And Shreya Ghoshal

একঘেয়েমি কাটাতে এই সিদ্ধান্ত(Arijit Singh Retirement)

তবে এর আগে নিজের সিদ্ধান্ত জানাতে গিয়ে অরিজিত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তিনি একঘেয়েমি অনুভব করছিলেন। একই ধাঁচের কাজ, একই ফরম্যাট এই চক্র থেকে বেরিয়ে আসতেই তাঁর এই পদক্ষেপ। মঞ্চে গান গাওয়ার সময় যেভাবে তিনি বারবার অ্যারেঞ্জমেন্ট বদলান, সেই পরীক্ষানিরীক্ষাই এবার আরও বড় পরিসরে করতে চান তিনি। তবে অরিজিতের এই পথচলায় শ্রেয়ার বক্তব্য যেন আলাদা মাত্রা যোগ করল। যেখানে অনেকেই ‘অবসর’ শব্দটি ব্যবহার করছেন, সেখানে শ্রেয়া দেখছেন এক নতুন সম্ভাবনা। দুই শিল্পীর এই মানসিক সংযোগই আবার মনে করিয়ে দেয় অরিজিত–শ্রেয়া জুটি শুধু গানেই নয়, ভাবনাতেও একে অপরের পাশে।

ভবিষ্যতে অরিজিত আবার প্লেব্যাকে ফিরবেন কি না, সে উত্তর এখনও অধরা। কিন্তু এটুকু স্পষ্ট এই সিদ্ধান্ত কোনও ছেদ নয়। বরং সঙ্গীতের এক নতুন অধ্যায়ের প্রস্তুতি, যেখানে পুরনো জুটির আবেগ আর নতুন সুর দুটোই থাকবে আলাদা ভাবে।

 

 

Shreya Ghoshal Post
Shreya Ghoshal Post

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury