Arjun Saaniya Wedding
Arjun Saaniya Wedding

Arjun Saaniya Wedding : সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সচিন পুত্র অর্জুন ও সানিয়া!

Bengal Liberty , Kolkata:

এ যেন বিয়ের মরসুম। চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে কোনো না কোনো জুটির চার হাত এক হচ্ছে(Arjun Saaniya Wedding)। প্রথমে Vijay Deverakonda ও Rashmika Mandanna একসাথে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিয়ে চার হাত এক করছেন। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মাস্টার ব্লাস্টার, ক্রিকেটের ভগবান Sachin Tendulkar-এর পুত্র Arjun Tendulkar ও উদ্যোক্তা সানিয়া চাঁদক।

৫ই মার্চ ধুমধাম করে অনুষ্ঠিত হবে বিয়ে। সাউথ মুম্বাইয়ের একটি বিরাট বড় হোটেলে মঙ্গলবার। ৩ মার্চ মেহেন্দি ও অন্যান্য ছোটখাটো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার হবে বিয়ের মূল অনুষ্ঠান। নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন অর্জুন ও সানিয়া।

কিন্তু কে এই সানিয়া চাঁদক, যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন টেন্ডুলকার পরিবারের পুত্র? আসুন জেনে নেওয়া যাক।

Arjun Saaniya Wedding
Arjun Saaniya Wedding

কে এই সানিয়া চাঁদক? Arjun Saaniya Wedding

বিজনেস টাইকুন Ravi Ghai-এর নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। তিনি Graviss Group-এর চেয়ারম্যান। Graviss Hospitality-এর অধীনে রয়েছে বিলাসবহুল হোটেল InterContinental Marine Drive সহ একাধিক সংস্থার মালিক।
জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড Kwality Walls-এর ভারতে জনপ্রিয়তার পেছনে রবি ঘাইয়ের বড় অবদান রয়েছে। এছাড়াও বিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড Baskin Robbins-এর ভারতে আগমনও তার হাত ধরেই।

তারই নাতনির সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুন টেন্ডুলকার। বিপুল সম্পত্তির মালিক এই রবি ঘাইয়ের সংস্থার পেইড-আপ ক্যাপিটাল প্রায় ২.২৩ কোটি টাকা এবং টার্নওভার প্রায় ৯০–১০০ হাজার কোটি টাকার কাছাকাছি। এই অঙ্ক দেখলেই বোঝা যায় কোন পরিবারের মেয়ে ঘরে তুলছেন টেন্ডুলকাররা।

এবার দেখে নেওয়া যাক বিয়েতে কোন কোন সেলিব্রিটি আমন্ত্রিত থাকতে পারেন।

সম্ভাব্য গেস্ট লিস্ট 

বিয়ের আগে আগস্ট ২০২৫-এ হয়েছিল বাগদান অনুষ্ঠান। সেখানে তেমন বড় কোনো তারকাকে দেখা যায়নি। খুব চুপিসারে সেরে ফেলা হয়েছিল আংটি বদলের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্যরা।

রাজনৈতিক নেতারা :

কিন্তু এবার বিয়েতে যেন চাঁদের হাট বসতে চলেছে। সেখানে উপস্থিত থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , রাষ্ট্রপতি দ্রৌপাদি মুর্মু , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী , মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ডেভেন্দ্র ফাঁদনাভিস ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ।

ক্রীড়া জগৎ :

এর পাশাপাশি সচিন টেন্ডুলকারের সাবেক সতীর্থরাও উপস্থিত থাকতে পারেন, যেমন সৌরভ গাঙ্গুলী , মহেন্দ্র সিং ধোনি , VVS Laxman, যুবরাজ সিং , অনিল কুম্বল , Virender Sehwag, ইউসুফ পাঠান , ইরফান পাঠান , জাহির খান ও তার স্ত্রী সাগরিকা ঘটগে ।
এছাড়াও উপস্থিত আছেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শ ভগলে , ভেঙ্কাতেশ প্রাসাদ ও তার স্ত্রী অজিত আগরকার , হারভাজান সিং ও তার স্ত্রী গীতা বাসরা ।

অর্জুনের পুরোনো ও নতুন দল :

গোটা Mumbai Indians ও Lucknow Super Giants দলের সদস্যরাও থাকতে পারেন, কারণ অর্জুন একসময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন এবং এবারের আইপিএল মরসুমে লখনউয়ের জার্সিতে দেখা যাবে তাকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের কথা উঠলে আম্বানি পরিবারের কথা না বললেই নয়। বিয়েতে উপস্থিত থাকতে পারেন মুকেশ আম্বানি ও নিতা আম্বানি । প্রি-ওয়েডিং অনুষ্ঠানেও তাদের দেখা গিয়েছিল।

বিয়ের অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিয়ে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া—সব জায়গাতেই চলছে জোর আলোচনা। “সানিয়া বানেগি অর্জুন কি দুলহান” — এই কথাই এখন শোনা যাচ্ছে সর্বত্র।

নতুন দম্পতিকে আগাম বিয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নজর যে এই বিয়ের দিকে থাকবে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury