Dev-Subhashree
Dev-Subhashree

Dev-Subhashree: দীর্ঘ বিরতির অবসান! ‘ধূমকেতু’-র পরে ফের বড়পর্দায় দেব–শুভশ্রীর প্রেমের রসায়ন

Bengal Liberty: টলিউডে আবারও ফিরছে এক জনপ্রিয় জুটি (Dev-Subhashree)। দীর্ঘ অপেক্ষা ও জল্পনার পর অবশেষে নিশ্চিত ‘ধূমকেতু’-র (Dhumketu) পরে ফের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে(Subhashree Ganguly)। ২০২৬ সালে মুক্তি পেতে চলা এই নতুন ছবিটি দুর্গাপুজোর মরশুমেই দর্শকের সামনে আসতে পারে বলে ইন্ডাস্ট্রি সূত্রে ইঙ্গিত মিলেছে।

সাম্প্রতিক সময়ে দুই তারকাই নিজেদের আলাদা ছবির কাজে ব্যস্ত ছিলেন। বড়দিনে মুক্তি পেয়েছে দেবের ‘প্রজাপতি ২’ (projapoti 2) এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Loho Gouranger nam re)। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে বিতর্ক, মতবিরোধ এবং নানা আলোচনা চললেও সেই সব টানাপোড়েন পেরিয়েই আবার একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিলেন এই জনপ্রিয় জুটি।

‘ধূমকেতু’ মুক্তির সময় দেব–শুভশ্রীর রসায়ন দর্শকের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি করেছিল। প্রচারপর্বে একসঙ্গে মঞ্চ ভাগ করা থেকে শুরু করে পুরোনো গানে নাচ, সমাজমাধ্যমে ফলো আনফলো, সব মিলিয়ে জুটিকে ঘিরে আগ্রহ নতুন করে বেড়েছিল। যদিও পরবর্তীতে কিছু মন্তব্য ও বিতর্ক তাঁদের মধ্যে দূরত্বের ইঙ্গিত দিয়েছিল। তবু সেই বিতর্ক নতুন ছবির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

জানা যাচ্ছে, (Dev-Subhashree)

আসন্ন ছবিটি হবে সম্পূর্ণ প্রেমকেন্দ্রিক। ‘ধূমকেতু’-তে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Koushik Ganguly) পরিচালনায় শেষবার একসঙ্গে কাজ করেছিলেন দেব ও শুভশ্রী (Dev-Subhashree)। নতুন ছবির পরিচালকের নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে শীঘ্রই ছবির কাস্ট, টিম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিজস্বভাবে ঘোষণা করবেন তারকারা এমনটাই জানা যাচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury