Film Industry
Film Industry

Film Industry: টলি ইন্ড্রাস্ট্রির ভোলবদল? ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty:

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিকাঠামোগত পরিবর্তনে নজির গড়ল রাজ্য সরকার (Film Industry)। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের আভ্যন্তরীণ বিভাগীয় কাজকর্ম এবং সকল বিভাগীয় দায়িত্বের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৮ই জুন নবান্নের কনফারেন্স হলে তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে একটি বৈঠক আয়োজিত হয়। সেই সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশিত হল ১৭ই জুন। রাজ্য সরকারের সহ-সচিবের পক্ষ থেকে একটি চিঠি জারি করা হয়েছে। ভবিষ্যতে বাংলা বিনোদন জগতের কাজ কীভাবে সম্পন্ন হবে এবং দায়িত্ব ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Film Industry
Film Industry

বৈঠকে উপস্থিত উচ্চ পদস্থ নেতারা Film Industry

নবান্ন বৈঠকে চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চারজন বিশিষ্ট তারকা বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ), রূপা গাঙ্গুলী, রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডঃ সুব্রত গুপ্ত, সচিব শান্তনু বসু এবং পরিচালক কৃত্তিবাস নায়েক।

advertisement
advertisement

তথ্য ও সংস্কৃতি দফতরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং পশ্চিমবঙ্গ চলচ্চিত্র ও টেলিভিশন সংক্রান্ত নানা সমস্যার সমাধান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।

বর্তমানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে প্রায় ৪০টি ছোট-বড় কমিটি এবং কাউন্সিল কাজ করছে। বেশিরভাগের কাজ একই ধরণের। কমিটিগুলির কার্যকারিতা খতিয়ে দেখে কোনগুলো চালু রাখা হবে এবং কোনগুলিকে একে অপরের সাথে জুড়ে দেওয়া যেতে পারে, তা নির্ধারণ করবেন উচ্চপদস্থ তারকা বিধায়করা। ১৫ দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকল কমিটির শীর্ষ পদাধিকারী নির্বাচনের ক্ষেত্রে এই ৪ জন তারকা সদস্য প্রতিটি পদের জন্য ২ থেকে ৩ জন উপযুক্ত ব্যক্তিদের নাম সরকারের কাছে প্রস্তাব বা সুপারিশ করতে পারবেন।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে থাকা বিভিন্ন সরকারি অডিটোরিয়াম এবং হল বুকিং ও থিয়েটার হল বণ্টনের বর্তমান পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ আবেদনকারীদের সুবিধার্থে এবং স্বজনপোষণ রুখতে একটি ‘কমন অ্যাপ্লিকেশন’ পদ্ধতি চালু করার অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে।

বাংলা বিনোদন দুনিয়ার পরিকাঠামো উন্নয়ন শক্ত করতে এবং সরকারি হল বণ্টন ব্যবস্থাকে আরও মসৃণ ও আধুনিক করতেই নবান্নের সিদ্ধান্ত রাজনৈতিক এবং বিনোদন জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury