Ramayana First Look
Ramayana First Look

Ramayana First Look: পুরুষোত্তম রামের চরিত্রে সবার মন জয় করলেন রণবীর কাপুর, প্রকাশ্যে এল ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রথম টিজার!

Bengal Liberty, ২ এপ্রিল ২০২৬: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রথম টিজার, আর তাতেই যেন ঝড় তুললেন বলিউড তারকা রণবীর কাপুর।পুরুষোত্তম রামের চরিত্রে তাঁর উপস্থিতি যেন একদিকে শান্ত, অন্যদিকে গভীর আধ্যাত্মিকতার ছাপ বহন করছে।

Ramayana First Look
Ramayana First Look

চমৎকার রণবীর (Ramayana First Look)

টিজার জুড়ে শুধুই রণবীর কাপুর। হনুমান জয়ন্তীর শুভ দিনে মুক্তি পাওয়া এই ফার্স্ট লুকে রামের চরিত্রে রণবীরকে অত্যন্ত মানানসই লেগেছে। তাঁর মুখের মধ্যে গম্ভীরতা ও শান্তভাব সুন্দরভাবে ফুটে উঠেছে। যদিও প্রথমে রণবীর এই চরিত্রটি করতে চাননি, কিন্তু নিজের জীবনধারা বদলে তিনি এই চরিত্রে অনবদ্য হয়ে উঠেছেন। এমনকি তিনি রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’ থেকেও অনুপ্রাণিত হয়েছেন।

টিজারে একাধিক চমক (Ramayana First Look)

রামের ভূমিকায় রণবীর অতুলনীয়। পাশাপাশি রাবণের ভূমিকায় যশকেও অত্যন্ত শক্তিশালী লাগছে। যদিও তাঁর মুখ সম্পূর্ণ দেখানো হয়নি, তবুও ব্যাক শটেই তাঁর উপস্থিতি স্পষ্ট। এছাড়াও হলিউডের ভিএফএক্স কোম্পানি ডিএনইজি-র চমকপ্রদ গ্রাফিক্স কাজ নজর কেড়েছে। ‘রামায়ণ’-এর প্রথম ভাগ ২০২৬-এর দীপাবলিতে এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এর দীপাবলিতে মুক্তি পাবে। এই ছবিকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে এখন থেকেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

আরো পড়ুন:- Iran Israel Conflict: যুদ্ধের আবহে ঐতিহাসিক স্বস্তি, পেট্রোকেমিক্যালে শুল্ক প্রত্যাহারে জনমুখী দূরদর্শিতা কেন্দ্রের

চমকপ্রদ কাস্টিং (Ramayana First Look)

‘রামায়ণ’ সিনেমায় রয়েছে দুর্দান্ত কাস্টিং। ছবির পরিচালক ‘দঙ্গল’ খ্যাত নীতেশ তিওয়ারি। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী এ. আর. রহমান এবং হলিউডের মায়েস্ত্রো হান্স জিমার, যিনি ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজির সঙ্গীত পরিচালনা করেছিলেন।

“অভিনয়ে” (Ramayana First Look)

রণবীর কাপুর : রাম, সাই পল্লবী : সীতা, যশ : রাবণ, সানি দেওল : হনুমান, রবি দুবে : লক্ষ্মণ, অরুণ গোভিল : রাজা দশরথ

Ramayana First Look
Ramayana First Look

৪০০০ কোটি টাকার বাজেট (Ramayana First Look)

ছবির প্রযোজক নমিত মালহোত্রা একাধিকবার দাবি করেছেন, দুই ভাগ মিলিয়ে ছবির বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা যা বর্তমান বাজারের নিরিখে অভাবনীয়। ছবিটিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ক্রিস্টোফার নোলানের সঙ্গেও সংযুক্তি করা হয়েছে এমনকি ২০২৬ সালের সান ডিয়েগো কমিক-কনে ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় বক্স অফিসের পাশাপাশি গ্লোবাল বক্স অফিসেও ঝড় তুলতে প্রস্তুত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান এপিক রামায়ণ’। এবার দেখার, শেষ পর্যন্ত ছবিটি দর্শকের হৃদয় জয় করতে পারে কি না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury