Shyamoupti Mudly first film
Shyamoupti Mudly first film

Shyamoupti Mudly first film: বিয়ের রেশ কাটতেই শুটিং ফ্লোরে! এবার বড় পর্দায় প্রথমবার নায়িকা শ্যামৌপ্তি

Bengal liberty , কলকাতা :

গত ১৪ ফেব্রুয়ারি অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন শ্যামৌপ্তি মুদলি। বিয়ের রেশ কাটতে না কাটতেই, মাত্র ছয় দিনের মাথায় কাজে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার ডাবিং স্টুডিওতে পৌঁছে নিজের প্রথম সিনেমার বাকি কাজ শুরু করেন অভিনেত্রী।

 

বড় পর্দায় প্রথম সিনেমা (Shyamoupti Mudly first film)

 

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’-এর সিনেমা ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর মাধ্যমেই বড় পর্দায় হাতেখড়ি হচ্ছে তাঁর. বিয়ের দিন সকালেই এই ছবিতে তাঁর ‘কনে লুক’ শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ।

Shyamoupti Mudly first film
Shyamoupti Mudly first film

উচ্ছ্বসিত অভিনেত্রী Shyamoupti Mudly first film

 

বিয়ের পর কাজে ফিরে শ্যামৌপ্তি জানান, জীবনের প্রথম সিনেমা হিসেবে এই কাজটি তাঁর কাছে খুব স্পেশাল। শুটিং আগেই শেষ হয়ে গিয়েছিল, এখন চলছে ডাবিংয়ের কাজ। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য তিনি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ।

এই ছবিতে শ্যামৌপ্তি ছাড়াও সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, রাইমা সেন এবং রজতাভ দত্তের মতো বিখ্যাত শিল্পীরা অভিনয় করেছেন । তবে নতুন জীবনের সঙ্গে নতুন ছবি কেমন হতে চলেছে সেটা দেখতেই উদগ্রীব দর্শকরা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury