Bengal Liberty : দীপাবলির আগে আগামী ৫ নভেম্বর সারা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ছবি মুক্তির আগেই নজর কেড়েছে অগ্রিম টিকিট বুকিং। ভারতে তিন হাজার চারশো বিরানব্বইটি শোয়ের জন্য অগ্রিম বুকিং থেকে ছবিটির আয় হয়েছে ৮ কোটি টাকা। আর টিকিটের দামে সাধারণের পকেটে টান পড়বে তা বলাই বাহুল্য। দশেরার দিন থেকে অগ্রিম বুকিং শুরু হতেই ছবিটির প্রিমিয়াম টিকিটের দাম নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমা বিশেষজ্ঞদের মতে, এই ছবি বক্স অফিসে ঝড় তুলবে। অনেক রেকর্ড ভেঙ্গে দেবে রামায়ণ। হল মালিকদের থেকে জানা গিয়েছে, বিভিন্ন হল ও মাল্টিপ্লেক্সে এই ছবির টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ৩০০০ টাকা দামের টিকিটও বিক্রি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এই ছবিকে নিয়ে উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো।

‘রামায়ণ, পার্ট ওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং থেকে আয় হয়েছে ৮ কোটি টাকা
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

