Mimi Chakraborty harassment case
Mimi Chakraborty harassment case

বনগাঁ কাণ্ডে নতুন মোড়,আদালতে গোপন জবানবন্দি মিমির, তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বাড়ছে অভিযোগের চাপ! (Bongaon Cultural Programme)

Bengal Liberty, Kolkata: বনগাঁর সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিতর্কে ফের বড় আপডেট সামনে এল। বৃহস্পতিবার বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী(Bongaon Cultural Programme)। তদন্তের অগ্রগতি এবং অভিযোগের নতুন দিক সামনে আসায় ঘটনাটি নতুন মোড় নিয়েছে বলে মনে করা হচ্ছে।

কী জানা যাচ্ছে? (Bongaon Cultural Programme)

সূত্রের খবর, মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে আগে যেখানে শুধুমাত্র অপমান ও হেনস্থার অভিযোগ ছিল, সেখানে এখন শারীরিক হেনস্থার অভিযোগও যুক্ত হয়েছে। এই নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতেই আদালতে মিমির(Bongaon Cultural Programme) গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

ঘটনার সূত্রপাত(Bongaon Cultural Programme)

বনগাঁর একটি মঞ্চানুষ্ঠানে পারফরম্যান্স চলাকালীন হঠাৎ মঞ্চে উঠে এক ব্যক্তি অনুষ্ঠান বন্ধ করতে বলেন এবং অপমানজনকভাবে শিল্পী মিমি চক্রবর্তীকে(Bongaon Cultural Programme)। মঞ্চ ছাড়তে বলেন। আর তারপরই সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মিমি। তারপরই গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে। যদিও অভিযুক্ত পক্ষ শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করেছে যে অনুষ্ঠান পরিচালনা নিয়ে নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মিমির বক্তব্য(Bongaon Cultural Programme)

অন্য দিকে, মিমি (Bongaon Cultural Programme)এ দিন সংবাদমাধ্যমকে বলেছেন, “সব তদন্তেরই একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই তদন্ত অনুযায়ীই এই জবানবন্দি দেওয়া। আমার লড়াইটা ছিল মিথ্যার বিরুদ্ধে। সেই লড়াই চলবে।” অভিযুক্ত তনয় প্রথম থেকেই দাবি করে আসছেন যে বনগাঁর অনুষ্ঠানে তিনি কোনও ভাবেই অসম্মান করেননি মিমিকে। এই প্রসঙ্গে অভিনেত্রীর মত “সেই দিন ক্লাবের সমস্ত মানুষ যথেষ্ট ভদ্র আচরণ করেছিলেন আমার সঙ্গে। তনয় শাস্ত্রী ছাড়া সকলেই যথেষ্ট ভাল ব্যবহার করেছিলেন। আমার অভিযোগ যাঁর বিরুদ্ধে ছিল, তাঁর বিরুদ্ধেই রয়েছে। আমি নেমে যাওয়ার পরেও সেই রাতে আরও অনুষ্ঠান হয়েছিল।”
উল্লেখযোগ্যভাবে, এই ঘটনায় তদন্ত কোন দিকে এগোয় তা এখন নজরে আইনমহল থেকে বিনোদন জগত সব জায়গাতেই। তবে গোপন জবানবন্দির পর তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury