Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত দম্পতি লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) ও জয় সরকার (Joy Sarkar)। ভালোবাসার হাত ধরে টানা ২৫ বছরের দাম্পত্য তাঁদের। সামাজিক নিয়মের বাঁধনে নিজেকে আটকে রাখতে স্বচ্ছন্দ নন লোপামুদ্রা (Lopamudra Mitra and Joy Sarkar)। তবুও বয়সে ছোট জয় সরকারের সংগীতবোধ, বাজনার প্রতি নিষ্ঠা আর সৃজনশীলতায় মুগ্ধ হয়েছিলেন তিনি।
কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম? (Lopamudra Mitra and Joy Sarkar)
মজার ব্যাপার, ঝগড়া দিয়েই শুরু হয়েছিল তাঁদের প্রেম। আর সেই খুনসুটির মধ্যেই আজও সমান তালে বেজে চলে ভালোবাসার সুর।
ইন্ডাস্ট্রির সিনিয়র লোপামুদ্রার গানের বড় ভক্ত ছিলেন জয়। একসঙ্গে কাজ করতে গিয়েই আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব, আর ধীরে ধীরে জীবনসঙ্গী হয়ে ওঠা। তাঁদের প্রেমকাহিনি কোনও অংশে কম রোমাঞ্চকর নয়। জানা যায়, নর্থ বেঙ্গল থেকে শো সেরে ফেরার সময় চলন্ত ট্রেনেই জয়কে বিয়ের প্রস্তাব দেন লোপামুদ্রা।

এক সাক্ষাৎকারে জয় সরকার নিজেই জানিয়েছিলেন,
“লোপা হঠাৎ বলল চলো বিয়ে করি। ডায়রি খুলে দেখি ২২ জানুয়ারি দু’জনেরই ফাঁকা। ওই দিনই বিয়ে সেরে ফেললাম।”
বিয়ের দিনেও ছিল না কোনও জাঁকজমক। সকালে লোপামুদ্রা ব্যস্ত ছিলেন গানের রেকর্ডিংয়ে, আর জয় নিয়েছিলেন গিটারের ক্লাস। এইভাবেই সাদামাটা ভাবে শুরু হয় তাঁদের দাম্পত্য জীবন। আগামী মাসেই সেই বিয়ের ২৫ বছর পূর্ণ করতে চলেছেন এই মিউজিক্যাল দম্পতি।
নিঃসন্তান জীবন কেন বেছে নিলেন লোপামুদ্রা–জয় বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত দম্পতি লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। ভালোবাসার হাত ধরে টানা ২৫ বছরের দাম্পত্য তাঁদের। সামাজিক নিয়মের বাঁধনে নিজেকে আটকে রাখতে স্বচ্ছন্দ নন লোপামুদ্রা। তবুও বয়সে ছোট জয় সরকারের সংগীতবোধ, বাজনার প্রতি নিষ্ঠা আর সৃজনশীলতায় মুগ্ধ হয়েছিলেন তিনি।
মজার ব্যাপার, ঝগড়া দিয়েই শুরু হয়েছিল তাঁদের প্রেম। আর সেই খুনসুটির মধ্যেই আজও সমান তালে বেজে চলে ভালোবাসার সুর।
ইন্ডাস্ট্রির সিনিয়র লোপামুদ্রার গানের বড় ভক্ত ছিলেন জয়। একসঙ্গে কাজ করতে গিয়েই আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব, আর ধীরে ধীরে জীবনসঙ্গী হয়ে ওঠা। তাঁদের প্রেমকাহিনি কোনও অংশে কম রোমাঞ্চকর নয়। জানা যায়, নর্থ বেঙ্গল থেকে শো সেরে ফেরার সময় চলন্ত ট্রেনেই জয়কে বিয়ের প্রস্তাব দেন লোপামুদ্রা।
এক সাক্ষাৎকারে জয় সরকার নিজেই জানিয়েছিলেন,
“লোপা হঠাৎ বলল চলো বিয়ে করি। ডায়রি খুলে দেখি ২২ জানুয়ারি দু’জনেরই ফাঁকা। ওই দিনই বিয়ে সেরে ফেললাম।”
বিয়ের দিনেও ছিল না কোনও জাঁকজমক। সকালে লোপামুদ্রা ব্যস্ত ছিলেন গানের রেকর্ডিংয়ে, আর জয় নিয়েছিলেন গিটারের ক্লাস। এইভাবেই সাদামাটা ভাবে শুরু হয় তাঁদের দাম্পত্য জীবন। আগামী মাসেই সেই বিয়ের ২৫ বছর পূর্ণ করতে চলেছেন এই মিউজিক্যাল দম্পতি।
*নিঃসন্তান জীবন বেছে নেওয়ার সাহসী সিদ্ধান্ত*
আরও খবর
লোপামুদ্রা – জয়ের দীর্ঘ সংসার হলেও তাঁদের কোনও সন্তান নেই। এই সিদ্ধান্ত নিয়ে লোপামুদ্রা এক সাক্ষাৎকারে অকপটে বলেন,
“আমাদের কোনও সন্তান নেই-ওনলি ফর মিউজিক। আমাদের সন্তান আমাদের গান। তাকেই আমরা পুরো সময় দিতে চেয়েছি।”
স্বামীকে নিয়ে প্রশ্ন করতেন তিনি বলেন, “আমি জানি জয় অনেক দূর যাবে, বিরাট কাজ করবে। এ নিয়ে আমার কোনও দ্বন্দ্ব নেই।”
*বয়সে ছোট হলেও ভালোবাসায় কমতি নেই*
লোপামুদ্রার থেকে প্রায় পাঁচ বছরের ছোট জয়। বয়সী ফারাক কখনওই বাধা হয়নি তাঁদের সম্পর্কে। বরং সেই নিয়েই মজার ছলে স্বামীকে খোঁচা দিতে ভোলেন না লোপা। গানই তাঁদের সংসার, গানই তাঁদের সন্তান,ভালোবাসা আর সৃষ্টির সুরে আজও একসঙ্গে পথ চলছেন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার।
[embedyt] https://www.youtube.com/watch?v=KzVT6QuZKa8[/embedyt]