SSC recruitment protest
SSC recruitment protest

SSC recruitment protest: নিয়োগের দাবিতে ফের উত্তপ্ত সল্টলেক: ১২৪১ জনের কাউন্সেলিংয়ের দাবিতে ১২ই মার্চ বিকাশ ভবন অভিযানের ডাক

Bengal liberty Desk, kolkata :

রাজ্যে বেকারত্ব এবং নিয়োগ দুর্নীতির আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের করুণাময়ী চত্বর (SSC recruitment protest)। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ফের আন্দোলনের পথে নামতে চলেছেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। আগামী ১২ই মার্চ, বৃহস্পতিবার, অবশিষ্ট ১২৪১ জন প্রার্থীর দ্রুত কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে সল্টলেকের বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে ‘আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ’। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই আন্দোলন রাজ্য সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

SSC recruitment protest
SSC recruitment protest

 

এস এসসি ও বিকাশ ভবনের দায় ঠেলা ঠেলি SSC recruitment protest

চাকরি প্রার্থীদের অভিযোগ, ডিভিশন বেঞ্চ মোট ১৪, ০৫২ জনকে নিয়োগের নির্দেশ দিলেও এখনো পর্যন্ত ১২, ৭২৩ জন প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হয়েছে। বাকি ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া ঝুলে রয়েছে। এস এস সি -র দাবি, শিক্ষা দফতর থেকে এখন ও পর্যন্ত শূন্য পদের তালিকা তাদের কাছে পাঠানো হয়নি, যার ফলে থমকে রয়েছে কাউন্সিলিং।

SSC recruitment protest
SSC recruitment protest

 

বঞ্চনার অভিযোগে সরব আন্দোলনকারীরা 

আন্দোলনকারীদের প্রধান দাবি হলো, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাঁদের নিয়োগ প্রক্রিয়া থমকে আছে? তাঁদের অভিযোগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করা সত্ত্বেও তাঁদের বঞ্চিত রাখা হচ্ছে। আন্দোলনরত এক চাকরিপ্রার্থী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল ১২৩৩ জনকে ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে। ন’বছর ধরে আমরা রাস্তায় আছি। অন্য সব রাজ্যে নিয়োগ হচ্ছে, অথচ বাংলাতে শিক্ষিত যুবকদের ভাতার লাইনে দাঁড় করানো হচ্ছে। আমরা মেহনত করে ডিগ্রি অর্জন করেছি, দয়া নয়, আমরা আমাদের অধিকার চাই।

৩০ শে মার্চের আগে আইনি সুরাহার দাবি 

আগামী ৩০ শে মার্চ এই মামলার পর বর্তী শুনানি রয়েছে। চাকরি প্রার্থীদের হুঁশিয়ারি, আদালতের নির্দেশ অবমাননা করে আর কোনো ভাবেই সময় নষ্ট করা যাবে না। এখন দেখার, এই প্রতিবাদের পর শিক্ষা দফতর ও কমিশন দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury