Amit Shah
Amit Shah

Amit Shah : মুখ্যমন্ত্রীর পথে শুভেন্দু? শাহর বৈঠকের আগে জোর জল্পনা রাজনৈতিক মহলে, ব্রিগেডে শপথের প্রস্তুতি তুঙ্গে

Bengal Liberty, ৮ মে :

দীর্ঘ রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে আজ, শুক্রবার কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিমানবন্দর থেকে সরাসরি নিউ টাউনের একটি হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুপুর ৩টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এই বৈঠকেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে চলেছে। শাহের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও। তাঁকে সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে বর্তমানে সকলের নজর বাংলার মুখ্যমন্ত্রী কে হতে চলেছে সেই দিকেই। তবে, বিজেপির অন্দরে এখন সবচেয়ে বেশি চর্চিত নাম শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনে তাঁর আগ্রাসী প্রচার, সংগঠনকে একসূত্রে বাঁধার দক্ষতা এবং একাধিক হেভিওয়েট নেতাকে টক্কর দেওয়ার ক্ষমতাই তাঁকে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছে। তবে শেষ পর্যন্ত দিল্লির শীর্ষ নেতৃত্ব কোন মুখে ভরসা রাখে, সেটাই এখন দেখার। আর সেই উত্তর মিলতে পারে আজ বিকেলের বৈঠকেই (Amit Shah)।

Amit Shah
Amit Shah

কেন দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী? (Amit Shah)

শুভেন্দু অধিকারীর প্রথম জয় ছিল ২১ এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের কুর্শি। ২০২১ সালে অল্প ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। তবে ২০২৬ সালে তিনি যেন আরও এক ধাপ এগিয়ে গেলেন ফের একবার ভবানীপুরে মমতাকে হারিয়ে। এবার শুধু নন্দীগ্রাম নয়, তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে তৃণমূল নেত্রীকেই ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শুধু তাই নয়, এবারের নির্বাচনে শুভেন্দুর ঝুলিতে এসেছে ডাবল জয়। নন্দীগ্রামেও তিনি তৃণমূল প্রার্থীকে প্রায় ১০ হাজার ভোটে হারিয়েছেন। মুখ্যমন্ত্রীকে সরাসরি ভোটে হারিয়ে দেওয়া এবং বিরোধী দলনেতা থেকে সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার এমন নজির বাংলার রাজনীতিতে কার্যত বিরল।

Amit Shah
Amit Shah

ব্রিগেডে শুরু শপথের প্রস্তুতি (Amit Shah)

শুক্রবারের গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপির পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হওয়ার পরই রাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। সূত্রের খবর, নির্বাচিত নেতা সন্ধ্যাতেই রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করবেন। এরপর আর অপেক্ষা নয়, সব পরিকল্পনা অনুযায়ী এগোলে শনিবার সকালেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী থাকবে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নতুন মুহূর্তের। ব্রিগেডের বিশাল মঞ্চে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিতে পারে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। ইতিমধ্যেই প্রশাসনিক ও সাংগঠনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এটি শুধু সরকার পরিবর্তনের অনুষ্ঠান নয়, বরং বাংলার দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলের প্রতীকও হতে চলেছে।


দীর্ঘ বামফ্রন্ট শাসনের পর টানা তৃণমূল আমল, এই দুই যুগ পেরিয়ে এবার প্রথমবার বাংলার ক্ষমতায় আসতে চলেছে একটি জাতীয় স্তরের অ-বাম ও অ-কংগ্রেসি দল। ফলে স্বাভাবিকভাবেই এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, কৌতূহল এবং ঐতিহাসিক গুরুত্ব।

আরও পড়ুন :

Governor R. N. Ravi: বাংলার রাজনীতিতে নজিরবিহীন সংঘাত! মুখ্যমন্ত্রীর কুর্সি না ছাড়ার জের,রাজ্যপালের নির্দেশে ভেঙে গেল বিধানসভা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury