Amit Shah Bolpur
Amit Shah Bolpur

Amit Shah Bolpur : “বীরভূমের ১১ টার ১১ টাই পদ্ম ফোটাতে হবে”, বোলপুরে থেকে হুংকার অমিত শাহের

Bengal Liberty, ১৩ এপ্রিল :

বীরভূমের লাল মাটিতে দাঁড়িয়ে শাসকদলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে কার্যত ‘ মাফিয়ারাজ ‘ শেষ করার হুংকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bolpur)। বোলপুরের জনসভা থেকেই বিজেপির ক্ষমতায় ফেরার আত্মবিশ্বাস নিয়ে ফের একবার তিনি বলেন, “৪ মে-র পর বাংলায় বিজেপি সরকার গড়বে, আর সিন্ডিকেট ও কাটমানি খোরদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে।” সভায় বক্তব্য রাখার আগে নিরাপত্তা বলয় সরিয়ে সাধারণ মানুষের জন্য মঞ্চের প্রবেশাধিকার খুলে দেন তিনি। এরপরই তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘গুন্ডারাজ’ ও দুর্নীতির অভিযোগ তুলে একের পর এক আক্রমণ করেন শাহ (Amit Shah Bolpur)। তিনি বলেন, “বাংলায় পরিবর্তন অনিবার্য।”

Amit Shah Bolpur
Amit Shah Bolpur

‘বোমার জবাব ব্যালটে’- হুঁশিয়ারি শাহের (Amit Shah Bolpur)

বীরভূমবাসীদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “তৃণমূলের ভয়ের জবাব ভরসায় দেবে পশ্চিমবঙ্গের মানুষ। বোমার জবাব দিন ব্যালটে।” তারপরই হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৩ এপ্রিল গুন্ডারা বাড়িতে থাকো নাহলে ৫ মে-র পর এক এক করে ধরে শেষ করা হবে।” রেশন দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাসকদলকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, গরিব মানুষের প্রাপ্য অর্থ তৃণমূলের ‘গুন্ডারা’ লুট করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বেই এই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব।


এছাড়াও, তৃণমূল সরকারকে ‘অনুপ্রবেশকারীদের মদতদাতা’ বলেও আক্রমণ করে শাহ হুঁশিয়ারি দেন, “৪ মে-র পর খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করা হবে।” আবারও একবার নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে আশ্বাস দিয়ে বলেন, ” আমরা এমন বাংলা গড়ব, যেখানে রাত ১টাতেও মেয়েরা নিশ্চিন্তে স্কুটিতে বেরোতে পারবে।”

Amit Shah Bolpur
Amit Shah Bolpur

‘ঘরে থাকুন, না হলে জেল’, কড়া হুঁশিয়ারি (Amit Shah Bolpur)

২০২১ সালের নির্বাচনের পর বিজেপি কর্মীদের উপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ তুলে ফের তীব্র ভাষায় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। তিনি বলেন, “২৩ এপ্রিল ঘরে বসে থাকবেন, না হলে ৫ মে খুঁজে খুঁজে জেলে ভরব।” শুধু আইনশৃঙ্খলা নয়, বাংলার সংস্কৃতি নিয়েও শাসকদলকে নিশানা করেন তিনি। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের স্মৃতিবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শাহ। তাঁর অভিযোগ, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় ব্যর্থ হয়েছে শাসকদল। আমিত শাহের কথায়, “বাংলার অস্মিতার রক্ষা করতে পারবেনা তৃণমূল।” এছাড়া তিনি অভিযোগের স্বরে বলেন, তৃণমূল ময়ূরেশ্বরকে বোমা গুলির খাদান বানিয়ে দিয়েছে। ফের আশ্বাসের স্বরে বলেন, বাংলায় ৫ মে বিজেপি সরকার তৈরি করছে।

আরও পড়ুন :

Mamata Banerjee allegations: স্লো ভোটিং, স্লো কাউন্টিংয়ের অভিযোগ! তবে কি হারের দেওয়াল লিখন স্পষ্ট দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury