Asok Lahiri
Asok Lahiri

Asok Lahiri: নীতি আয়োগে বাংলার দুই কৃতী ! ভাইস চেয়ারম্যান হচ্ছেন বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি

Bengal Liberty, Kolkata:

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। দেশের শীর্ষ নীতি নির্ধারণকারী সংস্থা নীতি আয়োগের গুরুত্বপূর্ণ পদে বাংলার দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে আনা হচ্ছে Asok Lahiri। বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান করা হচ্ছে এবং বিজ্ঞানী গোবর্ধন দাসকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

Asok Lahiri
Asok Lahiri

ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ি Asok Lahiri

অর্থনীতিবিদ ও বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বর্তমানে পশ্চিমবঙ্গের বালুরঘাট কেন্দ্রের বিজেপি বিধায়ক। তিনি আগে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন এবং ১৫তম অর্থ কমিশনের সদস্য ছিলেন। সরকারি সূত্রে জানা গেছে, তিনি নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান সুমন কৃষ্ণ বেরির স্থলাভিষিক্ত হবেন। এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নীতি আয়োগের চেয়ারম্যান পদে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকেন এবং ভাইস চেয়ারম্যান কার্যত সংস্থার নীতি পরিকল্পনার নেতৃত্ব দেন।

Asok Lahiri
Asok Lahiri

সদস্য হচ্ছেন বিজ্ঞানী গোবর্ধন দাস

এছাড়াও নীতি আয়োগের সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিশিষ্ট বিজ্ঞানী গোবর্ধন দাসের। তিনি বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড রিসার্চ ভোপাল-এর ডিরেক্টর এবং আগে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে মলিকিউলার মেডিসিন ও ইমিউনোলজি বিষয়ের অধ্যাপক ছিলেন। তাঁর গবেষণা মূলত সংক্রমণজনিত রোগ, ইমিউন সিস্টেম এবং কোষের জৈবিক প্রক্রিয়া নিয়ে।

এই নিয়োগের ঘোষণা এসেছে এমন সময়ে যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে।রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার দুই কৃতী ব্যক্তিত্বকে দেশের গুরুত্বপূর্ণ নীতি সংস্থায় আনার সিদ্ধান্ত নির্বাচনী প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুন! অভিযোগের তীর তৃণমূলের দিকে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury