Property seizure case
Property seizure case

ফের উত্তপ্ত বেলডাঙা(Beldanga Protest)! ঘটনাস্থলে পৌঁছালেন হুমায়ুন কবীর

Beldanga Protest
Beldanga Protest

ঝাড়খণ্ডে (Jharkhand) মুর্শিদাবাদের (Murshidabad) শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ফের বেলডাঙায় (Beldanga)(Beldanga Protest) শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক মৃত্যুর (Migrant worker death) ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠেছিল বেলডাঙা(Beldanga Protest)। এদিনও সকাল থেকে বিক্ষোভ দেখতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে বেলডাঙায়(Beldanga Protest) উপস্থিত হয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির (Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতেও তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং শনিবার সকালেও তিনি বেলডাঙায় (Beldanga Protest) উপস্থিত হয়েছেন। সূত্রের খবর, তিনি মৃতের পরিবারের সদস্যদের সাথে কথা বলার উদ্দেশ্যেই গিয়েছেন। পাশাপাশি মৃতের পরিবারের পাশে দাঁড়াতেই তিনি এদিন সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। শুক্রবার রণক্ষেত্র পরিস্থিতির পর ঘটনাস্থলে পুলিশি পাহারা আরও জোরালো করা হয়েছে।

Beldanga Protest
Beldanga Protest

ঘটনার সূত্রপাত(Beldanga Protest)

ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা(Beldanga Protest)। দোষীদের শাস্তির দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। অবরোধ করা হয় বেলডাঙা (Beldanga Protest) স্টেশনও। মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ (৩০) (Beldanga Protest)। তিনি বেলডাঙার (Beldanga Protest) সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং পেশায় ফেরিওয়ালা ছিলেন। শুক্রবার তাঁর দেহ গ্রামে ফিরতেই শোক মুহূর্তে ক্ষোভে পরিণত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডে আলাউদ্দিনের মৃত্যুর (Beldanga Protest) খবর পৌঁছায় গ্রামে। পরে জানা যায়, ঘরের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তবে গ্রামবাসী ও পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। তাঁদের দাবি, আলাউদ্দিনকে (Beldanga Protest)পিটিয়ে খুন করার পর পরিকল্পিতভাবে তাঁর দেহ ঘরের ভিতরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবারের রণক্ষেত্র পরিস্থিতি(Beldanga Protest)

আলাউদ্দিনকে খুনের অভিযোগকে সামনে রেখে দোষীদের দ্রুত গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামেন গ্রামবাসীরা। শুক্রবার মৃতদেহ গ্রামে ফিরতেই বেলডাঙায়(Beldanga Protest) ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি বেলডাঙা(Beldanga Protest) রেলস্টেশনও অবরুদ্ধ করে চলে বিক্ষোভ। এর জেরে শিয়ালদহ–লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় উত্তরবঙ্গ ও কলকাতাগামী যান চলাচলও মারাত্মকভাবে প্রভাবিত হয়। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ প্রচেষ্টায় অবরোধ উঠলেও পুনরায় শনিবার সকাল থেকে বিক্ষিপ্ত বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

[embedyt] https://www.youtube.com/watch?v=27zjN-RNpI0[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury