SIR Protest West Bengal
নিবিড় সংবিধান সংশোধন বা এসআইআর (SIR)(SIR Protest West Bengal) ঘিরে দিকে দিকে বিক্ষোভ। SIR-এর(SIR Protest West Bengal) নামে হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে হাওড়া – কাটোয়া (Howrah – Katwa) শাখায় সমুদ্রগড় স্টেশনে (Samudragarh Station) রেল অবরোধ (Rail blockade) করেন স্থানীয়রা । রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জয়নগর (Jaynagar) এলাকার বাসিন্দারা। এছাড়া দিনহাটা ও ডায়মন্ড হারবারে ও (Diamond Harbor) সন্দেশখালীতেও বিক্ষোভ (Sandeshkhali) দেখায় স্থানীয় বাসিন্দারা।

সমুদ্রগরে রেল অবরোধ করে বিক্ষোভ(SIR Protest West Bengal)
SIR(SIR Protest West Bengal) বিতর্কের রেশ থামার লক্ষণ নেই। অভিযোগের প্রেক্ষিতেই এবার SIR-এর(SIR Protest West Bengal) নামে হয়রানির প্রতিবাদে রেল অবরোধের ঘটনা সামনে এল। শুক্রবার সাতসকালে হাওড়া-কাটোয়া শাখায় সমুদ্রগড় স্টেশনে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের একাংশ SIR-এর(SIR Protest West Bengal) নামে হয়রানির অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ করেন। ডাউন হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন আটকে দিয়ে শুরু হয় বিক্ষোভ। রেলস্টেশনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কার্যত স্তব্ধ হয়ে যায় ওই শাখার রেল পরিষেবা।

যাত্রীদের চরম ভোগান্তি(SIR Protest West Bengal)
রেল অবরোধের জেরে সকাল থেকেই দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। কাজের দিনের সকালে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকেন। বহু যাত্রী বিকল্প পথে যাওয়ার চেষ্টা করলেও ভোগান্তি এড়ানো সম্ভব হয়না।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)।বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশের আশ্বাসের পর অবশেষে রেল অবরোধ ওঠে , ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রেল চলাচল।

জয়নগর, সন্দেশখালি ও ডায়মন্ড হারবারে বিক্ষোভ(SIR Protest West Bengal)
সমুদ্রগড়ের পাশাপাশি জয়নগর ও ডায়মন্ড হারবারে SIR এর(SIR Protest West Bengal) প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে সাধারণ মানুষ। সাধারণ মানুষের অভিযোগ SIR এর(SIR Protest West Bengal) খসড়া তালিকায় নাম থাকার পরেও শুনানিতে ডাকা হচ্ছে। সেই ক্ষোভে জয়নগর ২ নম্বর ব্লকে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ। এই বিক্ষোভের জেরে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একইভাবে ডায়মন্ড হারবারেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। তার পাশাপাশি সন্দেশখালীতেও এদিন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
বুধবার ফারাক্কা, বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া এরপর সমুদ্রগড়, জয়নগর, ডায়মন্ড হারবার। একে একে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। SIR (SIR Protest West Bengal)প্রক্রিয়া নিয়ে অভিযোগ, বিক্ষোভ এবং এবার রেল অবরোধ—সব মিলিয়ে বিষয়টি ঘিরে অস্বস্তি ক্রমেই বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ যেমন বাড়ছে, তেমনই আইনশৃঙ্খলা রক্ষা নিয়েও প্রশাসনের উপর চাপ বাড়ছে। এই বিক্ষোভের পরিকল্পনা কোনো ভাবে শাসক দলের নয় তো? প্রশ্ন তুলছেন বিরোধীরা।
