Nipah Virus
Bengal Liberty, পৌলমী গোস্বামী, kolkata: নিপা (Nipah) ভাইরাস(Nipah Virus Alert) সংক্রমণ রুখতে একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। আক্রান্ত রোগী, উপসর্গযুক্ত ব্যক্তি এবং তাঁদের সংস্পর্শে আসা সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক ও বিস্তারিত নির্দেশিকা তৈরি করেছে চিকিৎসক দল। নির্দেশিকার মূল লক্ষ্য সংক্রমণ দ্রুত শনাক্ত করা এবং কমিউনিটিতে ছড়িয়ে পড়া থেকে রোধ করা।

২১ দিন বাধ্যতামূলক পর্যবেক্ষণ(Nipah Virus Alert)
রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, নিপা আক্রান্ত(Nipah Virus Alert) বা উপসর্গযুক্ত রোগীর রক্ত, লালা কিংবা হাঁচি-কাশির ড্রপলেটের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে ২১ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় প্রতিদিন ফোন করে তাঁদের শারীরিক অবস্থা খতিয়ে দেখবে স্বাস্থ্য ভবন। উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে।

হোম কোয়ারেন্টিনে চিকিৎসা ও আইসোলেশন(Nipah Virus Alert)
হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে দিনে দু বার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। কোনও উপসর্গ দেখা দিলেই তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে। একই নিয়ম প্রযোজ্য রোগীর জামা-কাপড় বা ব্যক্তিগত সামগ্রীর সংস্পর্শে আসা ব্যক্তিদের ক্ষেত্রেও।

স্বাস্থ্যকর্মীদের নির্দেশ
নিপা আক্রান্ত(Nipah Virus Alert) বা উপসর্গযুক্ত রোগীর দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের পূর্ণ সুরক্ষা সরঞ্জাম (PPE) ব্যবহার করে কাজ করতে হবে। যাদের কোনও উপসর্গ নেই, তাদের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ এক ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ সেবনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সংক্রমণ রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য দুই সপ্তাহ বিশেষ অ্যান্টিভাইরাল ওষুধ সেবনের নির্দেশ দেওয়া হয়েছে । তবে উপসর্গ দেখা দিলে বাধ্যতামূলকভাবে হাসপাতালে ভর্তি হতে হবে।
বর্তমানে নিপা ভাইরাসের(Nipah Virus Alert) জন্য নির্দিষ্ট কোনও ওষুধ না থাকায়, উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে দুটি বিকল্প অ্যান্টিভাইরাল ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
পরীক্ষার ক্ষেত্রে কড়া নিয়ম(Nipah Virus Alert)
নিপা(Nipah Virus Alert) সন্দেহভাজন বা আক্রান্ত রোগীর নমুনা দ্রুত RT-PCR পরীক্ষার জন্য পাঠাতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, একদিনের মধ্যে অন্তত দু’বার রিপোর্ট নেগেটিভ না এলে ওষুধ বন্ধ করা যাবে না।
বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান(Nipah Virus Alert)
নিপা আক্রান্ত(Nipah Virus Alert) বা উপসর্গযুক্ত রোগীর চিকিৎসার দায়িত্ব থাকবে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের হাতে।
হাসপাতাল থেকে ছাড়া ও পরবর্তী নজরদারি
নিপা(Nipah Virus Alert) পজিটিভ রোগীর ক্ষেত্রে প্রতি ৫ দিন অন্তর নমুনা পরীক্ষা করা হবে। লালা, ইউরিন ও রক্ত এই তিন ধরনের নমুনার রিপোর্ট যদি একদিনের মধ্যে দু’বার নেগেটিভ আসে, তবেই রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও ৯০ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে হবে রোগীকে।
