Bhupen Borah joins BJP
Bhupen Borah joins BJP

অবশেষে জল্পনায় সিলমোহর! ভোটের আগে অসমে বড় ধাক্কা কংগ্রেসে, (Bhupen Borah joins BJP) বিজেপিতে যোগ দিলেন ভূপেন বেরা

Bengal Liberty Desk, ২৩ ফেব্রুয়ারি: ভোটমুখী অসমের (Assam) রাজনীতিতে পালাবদলের খেলা। জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বেরা অবশেষে যোগ দিলেন বিজেপিতে (Bhupen Borah joins BJP)। শুধু তিনিই নন, গতকাল, রবিবার এক ডজনেরও বেশি কংগ্রেস নেতা বিজেপির পতাকা হাতে তুলে নেন। সামনে বিধানসভা নির্বাচন (Assam Assembly Election), এই পরিস্থিতিতে এই দলবদলকে অসমের রাজনীতিতে বড় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল (Bhupen Borah joins BJP)।

ইস্তফা ঘিরে টানাপোড়েন, শেষ পর্যন্ত কংগ্রেস ছাড়লেন ভূপেন (Bhupen Borah joins BJP)

Bhupen Borah joins BJP
Bhupen Borah joins BJP

কয়েকদিন ধরেই অসম প্রদেশ কংগ্রেসে (Assam Pradesh Congress) অস্থিরতার আবহ তৈরি হয়েছিল। আচমকাই দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের কাছে ইস্তফাপত্র পাঠান ভূপেন বরা (Bhupen Borah joins BJP)। যদিও কংগ্রেস হাইকম্যান্ড তা সঙ্গে সঙ্গে গ্রহণ করেনি। দলের শীর্ষ নেতারা তাঁর বাড়িতে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও জানান। অসমে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র সিং দাবি করেছিলেন, ভূপেন নাকি ইস্তফা প্রত্যাহার করে নিতে পারেন। কিন্তু সেই জল্পনা স্থায়ী হলনা। পরিস্থিতি আরও জটিল হয় যখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই ভূপেনের বাড়িতে যান এবং আলোচনার পর তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা প্রকাশ্যে জানান (Bhupen Borah joins BJP)।

হঠাৎ এই সিদ্ধান্তের কারন (Bhupen Borah joins BJP)?

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে ছিলেন ভূপেন। গত জুনে তাঁকে সরিয়ে প্রয়াত তরুণ গগৈর পুত্র তথা লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ-কে প্রদেশ সভাপতি করা হয়। সেই সময় থেকেই ভূপেনের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছিল বলে রাজনৈতিক মহলের ধারণা (Bhupen Borah joins BJP)।

বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসকে আত্মসমালোচনার বার্তা (Bhupen Borah joins BJP)

Bhupen Borah joins BJP
Bhupen Borah joins BJP

আজ,  রবিবার বিজেপিতে যোগ দেন ভূপেন বরা। দলবদলের পর তিনি স্পষ্ট করেন, শুরুতে বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা তাঁর ছিল না। তাঁর কথায়, কংগ্রেসের ভেতরে যে ভুলগুলি রয়েছে, সেগুলি নিয়ে আত্মসমালোচনা ও সংশোধনের প্রত্যাশাতেই তিনি পদত্যাগ করেছিলেন।  প্রায় তিন দশকের বেশি সময় ধরে কংগ্রেসে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে ভূপেন বলেন, দল অসমিয়া সমাজের অনুভূতিতে আঘাত করেছে বলে তাঁর মনে হয়েছে (Bhupen Borah joins BJP)।

আরও পড়ুন (Bhupen Borah joins BJP)-

২২ ফেব্রুয়ারি কি বিজেপিতে ভূপেন? (Himanta: Bhupen to Join BJP) দাবি হিমন্তের, ইস্তফা-জল্পনায় অসম রাজনীতিতে তোলপাড় কাণ্ড

Bhupen Borah joins BJP
Bhupen Borah joins BJP

অন্যদিকে, বিজেপিতে তাঁকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, নতুন রাজনৈতিক জীবনের শুরু করছেন ভূপেন বরা। বিজেপি পরিবার তাঁকে সম্মান ও সমর্থন দেবে বলেও জানান তিনি। ভোটের মুখে এই দলবদল যে অসমের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য (Bhupen Borah joins BJP)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury