Suvendu Adhikari
Bengal Liberty Desk, ২৩ ফেব্রুয়ারি, কলকাতা: রাজ্যে নাকা চেকিংয়ের নামে পুলিশি দুর্নীতি ও দাদাগিরির অভিযোগকে ঘিরে চরম ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, সোমবার নিজের এক্স হ্যান্ডেলে ট্রোল প্লাজার একটি ভিডিয়ো পোস্ট করেন বিরোধী দলনেতা। ডানকুনি টোলপ্লাজার কাছে এক ট্রাকচালক ও খালাসিকে মারধরের অভিযোগে সরব হয়েছেন তিনি। প্রশাসনের দুর্নীতি ও অপদার্থতার বিরুদ্ধে তীব্র আক্রমণ প্রকাশ করে সরাসরি তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর পোস্ট করা ভিডিয়ো ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে (Suvendu Adhikari)।
কী অভিযোগ বিরোধী দলনেতার (Suvendu Adhikari)?
রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর নামে গাড়ি বা ট্রাক দাঁড় করিয়ে পুলিশের টাকা তোলাটা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই টাকা দিতে না চাইলে হয় মিথ্যা কেস দেওয়া হয় নয় মারধর বা অত্যাচার করা হয়। পুলিশের সাথে এক শ্রেনীর সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডরা এই কাজটা করেন, তারা… pic.twitter.com/X1UWtJsFwp
— Suvendu Adhikari (@SuvenduWB) February 23, 2026

ডানকুনি টোলপ্লাজা সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন এক ট্রাক ড্রাইভার ও তাঁর সহকারীকে মারধর করা হয় বলে অভিযোগ। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ড লাঠি হাতে ট্রাকচালককে আঘাত করছেন। অভিযোগ, কোনও স্পষ্ট কারণ ছাড়াই এই হামলা চালানো হয় (Suvendu Adhikari)।
বিরোধী দলনেতার দাবি, রাজ্যে নাকা চেকিং এখন “প্রাতিষ্ঠানিক দুর্নীতি” রূপ নিয়েছে। টাকা না দিলে মিথ্যা মামলা বা শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে। তাঁর বক্তব্য, আইন ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে কিন্তু শারীরিক ভাবে নির্যাতন বা এভাবে মারধরের অধিকার কারও নেই (Suvendu Adhikari)।
আরও পড়ুন (Suvendu Adhikari)
রাজবংশী ভোট থেকে ভাষা রাজনীতি! (Suvendu Adhikari) ভাষা দিবসে ‘প্রতীক উর’ ইস্যুতেও বিস্ফোরক শুভেন্দু
৯ মাস পর আবার একই ইউনিফর্মে পূর্ণম! (Purnam Kumar Sau Returns) বিএসএফে পুনর্বহাল জওয়ানকে নিয়ে এক্স পোস্টে উচ্ছ্বাস শুভেন্দুর
ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর (Suvendu Adhikari)
অবিলম্বে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডকে চিহ্নিত করে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর অভিযোগ, সরকারের “প্রচ্ছন্ন মদতেই” এ ধরনের ঘটনা ঘটছে। অন্যদিকে শাসকদলের তরফে এখনও এই ঘটনার বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসহায় মানুষের উপর নির্যাতনের ছবি সামনে আনছে ফলে সৃষ্টি হচ্ছে নতুন বিতর্কের (Suvendu Adhikari)।
