Mukul Roy Death
Mukul Roy Death

চলে গেলেন ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায় (Mukul Roy Death), শূন্যতায় স্তব্ধ রাজ্য রাজনীতি

Bengal Liberty Desk, ২৩ ফেব্রুয়ারি, কলকাতা: প্রয়াত মুকুল রায় (Mukul Roy Death)। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল, রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া (Mukul Roy Death)।

শেষ লড়াইয়ের পর নীরব বিদায়, শোকস্তব্ধ বঙ্গ রাজনীতি (Mukul Roy Death)

Mukul Roy Death
Mukul Roy Death

দীর্ঘদিন ধরেই কিডনি সহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এক সময়ের ‘বঙ্গ রাজনীতির চাণক্য’। শেষ পর্যন্ত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় তাঁর। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর কাঁচরাপাড়ার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকেরা। সূত্রের খবর, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে দুপুর ১২টা নাগাদ রাজ্য বিধানসভায় মরদেহ আনা হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার অধ্যক্ষ ও জনপ্রতিনিধিরা। পরে কাঁচরাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ (Mukul Roy Death)।

মুকুল রায়ের রাজনৈতিক জীবন (Mukul Roy Death)

Mukul Roy Death
Mukul Roy Death

রাজনীতির পথচলায় উত্থান-পতনের বহু অধ্যায় জড়িয়ে ছিল তাঁর জীবনে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি এবং জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। পরে আবার তৃণমূলে ফিরে এলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফলে দলবদলের পরও খাতায়কলমে তিনি বিজেপি (BJP) বিধায়ক হিসেবেই থেকে যান। তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যানও করা হয়েছিল। তাঁর বিধায়কপদ খারিজের বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, কোলকাতা হাই কোর্ট খারিজের রায় দিলেও সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট (Mukul Roy Death)।

রাজনীতিতে তাঁর সূচনা হয়েছিল কংগ্রেসের হাত ধরে। পরে তৃণমূলের (TMC) প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হয়ে ওঠেন তিনি। সংসদীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, এক সময় রাজ্যসভার সদস্য ছিলেন, কেন্দ্রীয় সরকারে জাহাজ মন্ত্রক এবং পরে রেলমন্ত্রকের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় পেরিয়ে শেষ পর্যন্ত বিধায়ক হিসেবেই থেমে গেল তাঁর যাত্রা (Mukul Roy Death)।

প্রধানমন্ত্রী, শুভেন্দু অধিকারীর শ্রদ্ধা জ্ঞাপন (Mukul Roy Death)

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর X পোস্টে লেখেন, “মুকুল রায়ের রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে।”

 

পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়ে পোস্ট করে লিখেছেন, “প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণের খবর শুনে গভীরভাবে মর্মাহত। ঈশ্বরের কাছে প্রার্থনা, তাঁর আত্মার শান্তি কামনা করি। ওঁ শান্তি (Mukul Roy Death)।”

আরও পড়ুন–

মুকুল রায়ের বিধায়কপদ খারিজে (Mukul Roy MLA Disqualification) আপাতত স্থগিতাদেশ, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বহু রাজনৈতিক কৌশলের নেপথ্যে থাকা, সংগঠন গড়ার দক্ষতায় অনন্য এই নেতার প্রয়াণে বাংলার রাজনীতিতে যেন এক যুগের অবসান ঘটল। তাঁর স্মৃতি ও রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন মনে রাখবে বঙ্গ রাজনীতি (Mukul Roy Death)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury