BJP Candidate List Second Phase
BJP Candidate List Second Phase

BJP Candidate List Second Phase: দ্বিতীয় দফায় বিজেপির চমক!উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল – প্রকাশ্যে দ্বিতীয় কিস্তি! জেলায় জেলায় নতুন সমীকরণের ইঙ্গিত

Bengal Liberty Desk:

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অন্দরে জল্পনা আরও ঘনীভূত(BJP Candidate List Second Phase)। সম্ভাব্য প্রার্থী তালিকার প্রথম পর্বের পর এবার প্রকাশ্যে এল দ্বিতীয় কিস্তি। জেলায় জেলায় সাংগঠনিক শক্তি এবং জনভিত্তিকে গুরুত্ব দিয়েই বিজেপি এই তালিকা তৈরি করেছে । উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, শিল্পাঞ্চল থেকে নদীয়া – মালদা—সব ক্ষেত্রেই কৌশলগত ভারসাম্যের ছাপ স্পষ্ট।

বীরভূম ও পশ্চিমাঞ্চল BJP Candidate List Second Phase

বীরভূম জেলায় সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুরে অনুপ সাহা এবং রামপুরহাটে ধ্রুব সাহা বা রশ্মি দের নাম ঘোরাফেরা করছে। ময়ূরেশ্বর অথবা বোলপুরে দুধকুমার মণ্ডল সম্ভাব্য মুখ হিসেবে আলোচনায়। শিল্পাঞ্চল দুর্গাপুর পশ্চিমে লক্ষ্মণ ঘড়ুইয়ের নাম সামনে এসেছে, যা এলাকায় পুরনো সংগঠনকে চাঙ্গা করার ইঙ্গিত দেয়।

BJP Candidate List Second Phase
BJP Candidate List Second Phase

কোচবিহার ও উত্তরবঙ্গ BJP Candidate List Second Phase

উত্তরবঙ্গে কোচবিহার উত্তর কেন্দ্রে সুকুমার রায়, দিনহাটায় নিশীথ প্রামানিক এবং নাটাবাড়িতে মিহির গোস্বামীর নাম শোনা যাচ্ছে। তুফানগঞ্জে মালতি রাভা রায় এবং কুমারগ্রামে মনোজ ওরাওঁ সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায়।
কালচিনিতে বিশাল লামা, ফালাকাটায় দীপক বর্মন এবং ধুপগুড়িতে প্রদীপ্ত রায় (বিষ্ণুপদ রায়ের পুত্র) অথবা জাতীয় অ্যাথলিট স্বপ্না বর্মনের নাম উঠে এসেছে। ময়নাগুড়িতে কৌশিক রায় ও নাগড়াকাটায় পুনা ভেংড়ার নাম নিয়েও জোর চর্চা চলছে।

মালদা ও দক্ষিণবঙ্গ BJP Candidate List Second Phase

গঙ্গারামপুরে সত্যেন রায়, মানিকচকে গৌর মণ্ডল এবং মালদায় গোপাল সাহার নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। বৈষ্ণবনগরে স্বাধীন সরকারকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। এই অঞ্চলগুলোতে সাংগঠনিক পুনর্গঠন ও ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তারের লক্ষ্যেই এই নির্বাচন কৌশল বলে মনে করা হচ্ছে।

নদীয়া ও উত্তর ২৪ পরগনা: BJP Candidate List Second Phase

রানাঘাট উত্তর-পশ্চিমে পার্থ সারথি চট্টোপাধ্যায় এবং রানাঘাট উত্তর-পূর্বে অসীম বিশ্বাসের নাম সামনে এসেছে। চাকদায় বঙ্কিম ঘোষ, গাইঘাটায় সুব্রত ঠাকুর এবং বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত। বনগাঁ দক্ষিণে স্বপন মজুমদার এবং সপ্তগ্রামে স্বরাজ ঘোষ বা অর্ঘ্য চক্রবর্তীর নাম ঘুরছে রাজনৈতিক মহলে।

শিল্পাঞ্চল ও জঙ্গলমহল: BJP Candidate List Second Phase

আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল, কুলটিতে অজয় পোদ্দার এবং পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারির নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। রঘুনাথপুরে বিবেকানন্দ বাউড়ি, কাশিপুরে কমলাকান্ত হাঁসদা এবং পুরুলিয়ায় সুদীপ মুখোপাধ্যায়ের নাম উঠে এসেছে। শালতোড়ায় চন্দনা বাউড়ির নাম প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, দ্বিতীয় দফার এই সম্ভাব্য তালিকা ইঙ্গিত দিচ্ছে, বিজেপি এবার কেবল পরিচিত মুখের ওপর নির্ভর না করে অঞ্চলভিত্তিক সমীকরণ, সামাজিক প্রতিনিধিত্ব এবং সাংগঠনিক আনুগত্য—এই তিন স্তম্ভকে সামনে রেখেই এগোতে চাইছে। উত্তরবঙ্গের শক্ত ঘাঁটি মজবুত রাখা থেকে শুরু করে জঙ্গলমহল ও শিল্পাঞ্চলে নতুন বার্তা দেওয়া – প্রতিটি নামেই যেন কৌশলের ছাপ স্পষ্ট

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury