Bengal Liberty, ৪ এপ্রিল :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বুথের লম্বা লাইন থেকে মুক্তি দিতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের (Booth Number Increase)। ভোট প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে। বুথের ভিড় কমাতে ও দ্রুত ভোটদান নিশ্চিত করতে ৪,৬৬০টি অতিরিক্ত সহায়ক বুথ (Auxiliary Polling Station) তৈরি করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে ২৯৪টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৫,৩৭৯। কমিশন সূত্রে জানা গেছে যেসব বুথে ভোটারের সংখ্যা ১,২০০-এর বেশি, সেখানেই এই নতুন বুথ তৈরি করা হবে। পাশাপাশি ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ৩২১টি বুথের স্থানও বদল করা হচ্ছে। ভিড় সামলাতে এবং দ্রুত ভোটদান নিশ্চিত করতেই এই ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Booth Number Increase)।

আর কী কী সুবিধা থাকছে? (Booth Number Increase)
ভোটারদের সুবিধা ও স্বচ্ছতা বাড়াতে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার ইভিএম-এ প্রার্থীদের নাম ও প্রতীকের পাশাপাশি থাকবে তাঁদের রঙিন ছবি। ফলে নিরক্ষর বা স্বল্প শিক্ষিত ভোটারদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করা অনেক সহজ হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে বুথ পিছু ভোটার সংখ্যা কমানোর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি।
ভোটকেন্দ্রে প্রবেশ নিয়েও থাকছে বিশেষ ব্যবস্থা। বয়স্ক ও অসুস্থ ভোটারদের কথা মাথায় রেখে সব বুথই করা হচ্ছে ভবনের একতলায়। প্রতিটি কেন্দ্রে শৌচালয়, পানীয় জল ও ছায়ার ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে। ৮৫ বছরের ঊর্ধ্ব প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা চাইলে বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ভোটের গোপনীয়তা রক্ষায় বুথের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভোটারদের সুবিধার জন্য বুথের বাইরে ফোন রাখার নিরাপদ ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছে কমিশন।
আরও খবর

নতুন বুথে কড়া নিয়ম (Booth Number Increase)
ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়ে নির্বাচন সদন থেকে সিইও দফতরে নির্দেশ পাঠানো হয়েছে, যেখানে নতুন বুথ তৈরির ক্ষেত্রে ২০২০ সালের সমস্ত নিয়ম কঠোরভাবে মানার কথা বলা হয়েছে। পাশাপাশি যেসব বুথের স্থান পরিবর্তন করা হচ্ছে, সেই তথ্য প্রতিটি ভোটারকে ব্যক্তিগতভাবে জানানো বাধ্যতামূলক করা হয়েছে, একজনের ক্ষেত্রেও যাতে বাদ না যায়।
Security withdrawal: কমিশনের নির্দেশে নিরাপত্তা কাটছাঁটhttps://t.co/QGmyLcaWWt বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে@bengalliberty @ECISVEEP @CEOWestBengal @KolkataPolice @WBPolice #bengalliberty #electioncommissionofindia #gyaneshkumar #westbengalnews #westbengalelection2026 pic.twitter.com/7l6tVCa1eo
— Bengal Liberty (@bengalliberty1) April 4, 2026
এছাড়া নতুন বুথ তৈরি ও স্থান পরিবর্তনের বিষয়টি এলাকায় ভালোভাবে প্রচার করতে হবে এবং সব রাজনৈতিক দলকেও লিখিতভাবে জানাতে হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট আধিকারিকদেরও বিস্তারিতভাবে অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে।


