CM Convoy Reduced
CM Convoy Reduced

CM Convoy Reduced : জ্বালানি সাশ্রয়ে মোদির পথেই শুভেন্দু, কমালেন নিজের কনভয়ের সংখ্যা, বাসে এলেন বিজেপি বিধায়করা

Bengal Liberty, ১৩ মে :

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের প্রথম বিধানসভা অধিবেশনেই উঠে এল এক ভিন্ন বার্তা (CM Convoy Reduced)। একদিকে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ, অন্যদিকে সরকারি খরচ কমানো ও জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথ অনুসরণ করে নিজের কনভয়ের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন। শুধু তাই নয়, এদিন বহু বিজেপি বিধায়কও ব্যক্তিগত গাড়ির বদলে বাসে করে বিধানসভায় পৌঁছন (CM Convoy Reduced)। নতুন সরকারের জ্বালানি সাশ্রয়ের জন্য নেওয়া এই পদক্ষেপ ইতিমধ্যেই চর্চায় এসেছে।

CM Convoy Reduced
CM Convoy Reduced

কনভয়ের গাড়ি কমিয়ে সাশ্রয়ের বার্তা (CM Convoy Reduced)

সরকারি সূত্রে জানা গেছে, জ্বালানি অপচয় কমাতে এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের কনভয়ের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি নিজের কনভয় ৫০ শতাংশ কমানোর যে উদ্যোগ নিয়েছেন, তারই প্রতিফলন দেখা গেল বাংলাতেও। শুধু মুখ্যমন্ত্রী নন, ভবিষ্যতে মন্ত্রী ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রেও একই ধরনের নীতি গ্রহণ করতে পারেন বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশে সপ্তাহে একদিন নো ভেহিকেল ডে ঘোষণা করা হয়েছে। একই পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গও।

CM Convoy Reduced
CM Convoy Reduced

বিধানসভায় শুরু হল শপথ গ্রহণ পর্ব (CM Convoy Reduced)

বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমেই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার, এই ২ দিন ধরে চলবে শপথ গ্রহণ অনুষ্ঠান। মোট ২৯০ জন জয়ী বিধায়ক শপথ নেবেন। প্রথম দিনে উত্তরবঙ্গের ৯ জেলা, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিধায়কদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি ১১ জেলার বিধায়কদের শপথ গ্রহণ হবে বৃহস্পতিবার। নতুন সরকারের প্রথম বিধানসভা অধিবেশন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

আরও পড়ুন :

major scheme: শুভেন্দু সরকারের বড় ঘোষণা! এবার দ্বিগুণ হচ্ছে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury