major scheme
Bengal liberty desk,13 মে ,কলকাতা:
রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (major scheme)। ১ জুন থেকে রাজ্যে চালু হওয়া ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর পাশাপাশি এবার এক ধাক্কায় বাড়ানো হলো একাধিক সামাজিক ভাতার পরিমাণ। বিশেষ করে প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।

এক নজরে নতুন ভাতার অঙ্ক major scheme
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা—তিনটি ক্ষেত্রেই ভাতার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।এতদিন এই প্রকল্পগুলিতে মাসে ১০০০ টাকা করে দেওয়া হতো, যা এখন থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হলো।
সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা পৌঁছে যাবে।

কেন এই সিদ্ধান্ত?
সরকারের মতে, প্রবীণ বা বিধবা মহিলাদের ওষুধপত্র ও দৈনন্দিন খরচ মেটানোর জন্য আগের সরকারের দেওয়া ১০০০ টাকা যথেষ্ট ছিল না। তাই মানবিক দিক বিচার করে অন্নপূর্ণা ভান্ডারের পর এবার এই গুরুত্বপূর্ণ ভাতাগুলিও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগের সরকারের চালু করা কোনো জনকল্যাণমূলক প্রকল্পই বন্ধ করা হবে না।
এর পাশাপাশি, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত এবং ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পে মাসে ৩০০০ টাকা দেওয়ার কাজও শুরু হতে চলেছে।
