Calcutta High court
Calcutta High court

Falta Assembly Election 2026 : ফলতায় রিপোলের সম্ভাবনা: কোন কোন বুথে অভিযোগ, কী বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক

Bengal Liberty, ২৯ এপ্রিল:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময় দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে একাধিক বুথে অনিয়মের অভিযোগ সামনে এসেছে (Falta Assembly Election 2026)। অভিযোগ, কিছু জায়গায় ভোটারদের প্রভাবিত করতে আতর লাগানোর ঘটনা ঘটেছে। এই অভিযোগকে ঘিরেই কয়েকটি বুথে রিপোল বা পুনর্ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল জানিয়েছেন, নির্বাচন কমিশন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং জিরো টলারেন্স নীতি মেনে তদন্ত করা হচ্ছে (Falta Assembly Election 2026)।

Falta Assembly Election 2026
Falta Assembly Election 2026

কোন কোন বুথে অভিযোগ (Falta Assembly Election 2026)

ফলতা কেন্দ্রের যেসব বুথে অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলি হল ২৫২ নম্বর বুথ, ২৩৫ নম্বর বুথ, ২২৬ নম্বর বুথ, ১৮৬ নম্বর বুথ ও ২৪১ নম্বর বুথ। এই বুথগুলিতে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে আতর ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পরই নির্বাচন কমিশন ওয়েব কাস্টিং ফুটেজ, পোলিং অফিসারদের রিপোর্ট এবং অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখা শুরু করেছে।

Falta Assembly Election 2026
Falta Assembly Election 2026

কী বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক (Falta Assembly Election 2026)

মনোজ আগরওয়াল স্পষ্টভাবে বলেন, “যেখানে যেখানে টেপ বা প্রমাণ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে যা দেখা গেছে এবং অবজারভার রিপোর্টে যা এসেছে, সেখানে আমরা জিরো টলারেন্সে ব্যবস্থা নেব। শুধু এই জায়গাগুলো নয়, অন্য কোথাও অনিয়ম পাওয়া গেলে সেখানেও রিপোল করানো হবে।” তিনি আরও জানান, সংশ্লিষ্ট বুথগুলির ডিটেল রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পৌঁছালে তা যাচাই করা হবে। যদি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তাহলে আমাগীকাল বৃহস্পতিবারই ওই বুথগুলিতে রিপোল করানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


নির্বাচন চলাকালীন যাতে কোনও ধরনের প্রভাব খাটানো বা ভোটে অনিয়ম না হয়, তার জন্য কমিশন ইতিমধ্যেই ওয়েব কাস্টিং, অবজারভার রিপোর্ট এবং পোলিং অফিসারদের রিপোর্ট এই সবকিছু মিলিয়ে তদন্ত করছে। প্রয়োজন হলে আগামীকাল পুনর্ভোটের নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : 

Falta central force: ফলতায় জোর ধাক্কা শাসকদলের! জাহাঙ্গিরের ক্যাম্প তুলে দিল কেন্দ্রীয় বাহিনী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury