First Phase Voting
First Phase Voting

First Phase Voting : রাত পোহালেই নির্বাচন! ভোটের টানে ঘরে ফেরা হাজার হাজার পরিযায়ী শ্রমিকের!

Bengal Liberty, ২২ এপ্রিল :

রাত পোহালেই প্রথম দফার ভোট। তার আগেই বাংলায় ফিরছে ভোটাররা (First Phase Voting)। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভিনরাজ্যে কর্মরত হাজার হাজার পরিযায়ী শ্রমিক ফিরছেন ঘরে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে তৈরি হয়েছে চরম ভিড়ের ছবি (First Phase Voting)।

First Phase Voting
First Phase Voting

শিলিগুড়িতে পৌঁছচ্ছেন শ্রমিকরা (First Phase Voting)

দিল্লি, বিহার, সিকিম-সহ একাধিক রাজ্য থেকে ট্রেনে করে শিলিগুড়িতে পৌঁছচ্ছেন শ্রমিকরা। স্টেশন চত্বর থেকে বাসস্ট্যান্ড সব জায়গাতেই ভিড় চোখে পড়ার মতো। শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছাড়ছে বাস, তবে বাসে ঠাঁই না পেয়ে ছাদে চড়ার ঘটনাও সামনে আসছে। শ্রমিকদের একাংশের কথায়, “ভোট দেওয়া আমাদের অধিকার। বাইরে কাজ করি বলে সেই অধিকার ছেড়ে দিতে পারি না।” এই বিপুল ভিড় এখন শুধু প্রশাসনিক চ্যালেঞ্জ নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশ নির্দিষ্ট কিছু বিধানসভা কেন্দ্রে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক আসনে এই ভোটারদের উপস্থিতি জয়-পরাজয়ের ব্যবধান বদলে দিতে পারে।

First Phase Voting
First Phase Voting

আগামীকাল, বৃহস্পতিবার ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ইতিমধ্যেই প্রতিটি দল নিজেদের সংগঠন মজবুত করতে মাঠে নেমেছে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: (First Phase Voting)

Srijato Bandyopadhyay Arrest Fake News : ‘শ্রীজাতর গ্রেফতারি পরোয়ানা’ গুজব! ‘ষোলো আনা মিথ্যা’ বলল নির্বাচন কমিশন, ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury