EC Transfers WB Police SP
EC Transfers WB Police SP

Jagdish Prasad Meena Transfer: অপসারণের পরেই নতুন পোস্টিং! মীনাকে তামিলনাড়ুতে পাঠাচ্ছে কমিশন

Bengal Liberty Desk, ১৭ মার্চ, কলকাতা: ভোটের নির্ঘণ্ট কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক শীর্ষ পদে রদবদল করেছে নির্বাচন কমিশন। যার রেশ গড়াল রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যে। বঙ্গের অপসারিত স্বরাষ্ট্রসচিবকে নতুন দায়িত্বে পাঠানো হবে বলে সূত্রের খবর। কমিশনের একটি সূত্র মারফত জানা গেছে, তাঁকে তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত ঘিরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতঃপর তাঁর কড়া প্রতিক্রিয়া রদবদল বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে (Jagdish Prasad Meena Transfer)।

অপসারিত স্বরাষ্ট্রসচিবের নতুন দায়িত্ব (Jagdish Prasad Meena Transfer)

Jagdish Prasad Meena Transfer
Jagdish Prasad Meena Transfer

ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরানো হয় জগদীশপ্রসাদ মীনাকে। তবে তাঁকে সম্পূর্ণভাবে সরিয়ে না রেখে নির্বাচন কমিশন অন্য দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তাঁকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে।

একই রাতে মুখ্যসচিব পদ থেকেও সরিয়ে দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। তাঁর জায়গায় নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পান দুশ্যন্ত নারিয়ালা। পাশাপাশি, স্বরাষ্ট্রসচিব পদে আনা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। এই আকস্মিক প্রশাসনিক রদবদল ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে কটাক্ষ করে ‘মধ্যরাতের গুপ্ত-তাণ্ডব’ বলে মন্তব্য করেছেন। তাঁর প্রশ্ন, “রাত সাড়ে ১২টায় এভাবে সরিয়ে দেওয়া হল! এটা কি মগের মুলুক?”

পুলিশের শীর্ষস্তরেও বড় রদবদল (Jagdish Prasad Meena Transfer)

প্রশাসনিক পরিবর্তনের সঙ্গেই রাজ্য পুলিশের শীর্ষপদেও বড় রদবদল আনে নির্বাচন কমিশন। গতকাল, সোমবার ডিজি, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) এবং এডিজি (আইনশৃঙ্খলা) পদে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন (Jagdish Prasad Meena Transfer)-

EC Removes WB Chief Secretary: ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে সরাল কমিশন, কড়া নির্দেশে কাঁপছে নবান্ন!

WB Police Leadership Reshuffle: মুখ্যসচিবের পর এবার পুলিশ শীর্ষে বড় রদবদল! নতুন ডিজি সিদ্ধনাথ, সিপি অজয় নন্দ

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে একই দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভোটের মুখে প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে চাপানউতোর আরও তীব্র হয়ে উঠেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury