Kaizar Ahmed FIR against Saokat Molla
Kaizar Ahmed FIR against Saokat Molla

Kaizar Ahmed FIR against Saokat Molla: সওকত মোল্লার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল নেতার, শাসকদলের দুই নেতার সংঘাতে উঠছে বড় প্রশ্ন!

তৃণমূল বনাম তৃণমূল, ভাঙরে খুনের অভিযোগে সওকত মোল্লার বিরুদ্ধে FIR দায়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের (Kaizar Ahmed FIR against Saokat Molla)

Bengal Liberty, Kolkata: ভোটের আগে শাসকদলের অন্দরেই চরম অস্বস্তি। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক Sawkat Molla-র বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে ভাঙড় থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূল নেতা Kaizar Ahmed। ফলে ঘটনাটি ঘিরে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।

আরো পড়ুন:- Alapan Banerjee petition dismissed: আলাপন বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ে নতুন ধাক্কা, দিল্লি হাই কোর্টে খারিজ রিভিউ

Kaizar Ahmed FIR against Saokat Molla
Kaizar Ahmed FIR against Saokat Molla

ঠিক কী ঘটেছে? (Kaizar Ahmed FIR against Saokat Molla)

অভিযোগকারী কাইজার আহমেদের দাবি, তাঁকে খুনের উদ্দেশ্যে ভাড়াটে আততায়ী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এবং তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, নিজের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। পাশাপাশি পরিবারের নিরাপত্তার দাবিতে পুলিশের কাছে সুরক্ষার আবেদনও জানিয়েছেন।এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। তবে অভিযুক্ত বিধায়কের তরফে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

শাসকদলের অন্দরে ভাঙন! (Kaizar Ahmed FIR against Saokat Molla)

গুরুত্বপূর্ণ বিষয় হল অভিযুক্ত ও অভিযোগকারী, দু’জনেই একই রাজনৈতিক দলের সদস্য। ফলে বিষয়টি এখন কেবল আইন-শৃঙ্খলার প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং তা দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ সমীকরণের দিকেও আঙুল তুলছে। তবে প্রশ্ন উঠছে, যদি একই দলের দুই জনপ্রতিনিধির মধ্যে এত গুরুতর অভিযোগ সামনে আসে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার কতটা সুরক্ষিত রয়েছে?

Kaizar Ahmed FIR against Saokat Molla
Kaizar Ahmed FIR against Saokat Molla

বিজেপির দাবি (Kaizar Ahmed FIR against Saokat Molla)

অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির চিত্র বারবার সামনে এসেছে। তাদের বক্তব্য, যখন শাসকদলের নেতারাই একে অপরের বিরুদ্ধে খুনের মতো গুরুতর অভিযোগ আনছেন, তখন সাধারণ মানুষ কীভাবে নিশ্চিন্ত থাকবেন? বিরোধী শিবিরের মতে, এটি প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন।

ভোটের আগে এই ধরনের গুরুতর অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর বাড়িয়েছে। ঘটনার অগ্রগতি এবং তদন্তের ফলাফলই এখন নজরে রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে খুনের ষড়যন্ত্রের অভিযোগ কতটা সত্য, তা তদন্তেই স্পষ্ট হবে। তবে নির্বাচনের আগে এই ঘটনা রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury