Khanakul
Khanakul

Khanakul : ভুয়ো ভোটার না এবার ‘ভুয়ো এজেন্ট’, তৃণমূলের বিরুদ্ধে ‘নকল এজেন্ট’ বসানোর অভিযোগে হাতাহাতি তৃণমূল-আইএসএফের

Bengal Liberty, ২৯ এপ্রিল:

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও, উত্তপ্ত হয়ে ওঠে হুগলির খানাকুল বিধানসভা কেন্দ্র (Khanakul)। ১৪৭ ও ১৪৮ নম্বর বুথে ‘ভুয়ো এজেন্ট’ বসানোর অভিযোগে আইএসএফ প্রার্থীর গুরুতর অভিযোগ সামনে আসতেই শুরু হয় তীব্র বচসা ও উত্তেজনা। অভিযোগ, বৈধ এজেন্টের নথি ছিনতাই করে অন্য ব্যক্তিকে আইএসএফের প্রতিনিধি হিসেবে বসানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্র চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী (Khanakul)।

Khanakul
Khanakul

‘ভুয়ো এজেন্ট’ বিতর্কে সরগরম বুথ (Khanakul)

খানাকুল বিধানসভার ১৪৭ ও ১৪৮ নম্বর বুথে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই গোলমালের সূত্রপাত। আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন অভিযোগ করেন, তাঁর দলের বৈধ এজেন্টকে বসতে দেওয়া হয়নি। বরং তৃণমূলের তরফে অন্য এক ব্যক্তিকে আইএসএফ এজেন্ট পরিচয়ে বুথে বসানো হয়েছে। প্রার্থীর দাবি, তাঁর এজেন্টের প্রয়োজনীয় নথি ছিনতাই করা হয় এবং সেই নথিই ব্যবহার করে ‘ভুয়ো এজেন্ট’ বসানো হয় বুথে। এই অভিযোগ ঘিরেই উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে স্বয়ং আইএসএফ প্রার্থী ঘটনাস্থলে পৌঁছে যান এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করেন। পরে তাঁকে বুথ থেকে বের করে দেওয়া হয় এবং আইএসএফের তরফে নতুন এজেন্ট বসানো হয়।


ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। ভোটকেন্দ্রের আশেপাশে জমায়েত হওয়া অতিরিক্ত ভিড় সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গোটা ঘটনায় নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন :

Haroa clash : হাড়োয়ায় তৃণমূল কর্মীদের ধাওয়া করল ISF সমর্থকরা, ভোটের আগে উত্তেজনা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury