Bengal Liberty, কলকাতা ১৫ মার্চ ২০২৬ :
নির্বাচনের দিনেই নিজের চেয়ার বাঁচাতে ইমাম ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি করল রাজ্য সরকার। ভোট ঘোষণার কিছুক্ষণ আগেই নয়া চাল দিলেন মমতা (Minority vote bank politics)। গালভরা আশ্বাস-প্রতিশ্রুতিতে সংখ্যালঘু ভাইবোনেরা আর কাবু হচ্ছেন না— এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। মমতার ভোটব্যাংক রাজনীতি এখন সবার সামনেই ধরা পড়ে গেছে। ফলে কি সেই পুরোনো ভোটব্যাংক ফেরত পেতেই ৫০০ টাকা বৃদ্ধি করা হলো? তাও আবার নির্বাচন ঘোষণার কয়েক ঘণ্টা আগে।
সেই তুষ্টিকরণের রাজনীতির খেলাই কি আবার খেলতে চাইছেন মমতা ও তাঁর দল— উঠছে সেই প্রশ্ন।

সংখ্যালঘুদের মন জেতার চেষ্টা :
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘুদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছেন। তার এই মন্দির-মসজিদ রাজনীতি এবং সংখ্যালঘুদের সবসময় পায়ের নিচে রাখা ও প্রকৃত উন্নয়ন না করার অভিযোগকে কেন্দ্র করেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মুখে এক আর কাজে আরেক— এই মনোভাব মানতে নারাজ মুসলিম সমাজের একাংশ।
আরও খবর
এমনও খবর এসেছে যে অনেকের দাবি, সিপিএম ও তৃণমূল— দুই দলই বিভিন্ন সময়ে ভোটব্যাংকের জন্য তাঁদের ব্যবহার করেছে। কাজ মিটে গেলে ছুড়ে ফেলার অভ্যাস তাই এবার বিজেপির উপর ভরসা করতে চলেছেন এই রাজ্যের সংখ্যালঘু মানুষেরা— এমনটাই মত একাংশের।
সেই আশঙ্কা থেকেই কি আবার সংখ্যালঘুদের মন জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ইমাম ভাতা ৫০০ টাকা বৃদ্ধি তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। তবে ভোটবাক্সে তার প্রভাব কতটা পড়বে, তা জানা যাবে খুব শীঘ্রই।


