Narendra Modi Rally
Narendra Modi Rally

Narendra Modi Rally : শেষ মুহূর্তে বাংলায় প্রধানমন্ত্রীর ম্যারাথন প্রচার: আগামীকাল ঠাকুরনগরে সভা, কলকাতায় রোড শো

Bengal Liberty, Kolkata:

প্রথম দফার ভোটপর্ব শেষ। এখন নজর দ্বিতীয় দফায়। আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে (Narendra Modi Rally)। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের তাপমাত্রা। আগামীকাল ঠাকুরনগরে সভা ও উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi Rally)।

Narendra Modi Rally
Narendra Modi Rally

আগামীকাল একাধিক কর্মসূচি প্রধানমন্ত্রীর (Narendra Modi Rally)

শেষ দফার ভোটের আগে হাতে আর মাত্র তিন দিন। তাই প্রচারে শেষ মুহূর্তের ঝাঁজ বাড়াতে ময়দানে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল, অর্থাৎ ২৬ এপ্রিল রবিবার রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের গতি বাড়াতেই এই সফর। দলীয় সূত্র অনুযায়ী, দিনভর সভা-সমাবেশ এবং রোড শো—সব মিলিয়ে ব্যস্ত সূচি থাকছে তাঁর।

Narendra Modi Rally
Narendra Modi Rally

কোথায় কোথায় কর্মসূচি (Narendra Modi Rally)

১. উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর: দুপুরের দিকে বড় জনসভা করবেন ঠাকুরনগরে। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী এমনটাই দলীয় সূত্রে জানা গেছে। মতুয়া সম্প্রদায়ের বড় অংশের বসবাস এই এলাকায়, তাই ভোটের আগে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২. উত্তর কলকাতায় রোড শো: ঠাকুরনগরের সভা শেষ করে তিনি কলকাতায় আসবেন। বিকেল প্রায় চারটে নাগাদ উত্তর কলকাতায় রোড শো করবেন তিনি। জানা গিয়েছে, শ্যামপুকুর এবং মানিকতলা—এই দুই বিধানসভা কেন্দ্রকে ঘিরেই মূলত প্রচার হবে। শ্যামপুকুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী এবং মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রচারে নামবেন মোদী। উত্তর কলকাতার রাস্তায় রোড শোর মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও পৌঁছতে চান তিনি। এই রোড শো ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের বড় জমায়েতের প্রস্তুতি চলছে।


প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। সামনে দ্বিতীয় দফা—যেখানে কলকাতা ও দক্ষিণবঙ্গের বহু আসনে ভোট। তাই শেষ মুহূর্তে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতেই প্রচারে বাড়তি জোর দিচ্ছে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন :

Election commission : কলকাতা পুলিশের ওপর ভরসা রাখতে নারাজ নির্বাচন কমিশন! দ্বিতীয় দফার ভোটে আরও এক গুচ্ছ পরিকল্পনার ব্লু প্রিন্ট তৈরি নির্বাচন কমিশনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury